পোস্টগুলি

2026 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পরিবার নিয়ে সাজেক ভ্যালি ভ্রমণের গল্প

ছবি
সাজেক ভ্যালি: মেঘ, পাহাড় আর পরিবারের সাথে কাটানো এক অবিস্মরণীয় ভ্রমণ কিছু জায়গা আছে, যেগুলো একবার দেখলে ছবি হয়ে থেকে যায়। আর কিছু জায়গা আছে, যেগুলো বারবার ডাক দেয়, মনে জায়গা করে নেয়। সাজেক ভ্যালি আমার কাছে ঠিক তেমনই এক জায়গা যেখানে বার বার যেতে ইচ্ছে করে। সাজেক উপত্যকা বা সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি জনপ্রিয় ভ্রমণ গন্তব্য। সাজেক ভ্যালি রাঙামাটি জেলার সর্বউত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙামাটির লংগদু, পূর্বে ভারতের মিজোরাম, পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা অবস্থিত।  বর্তমানে সাজেকে ভ্রমণরত পর্যটকদের জন্য প্রায় সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়। সারাবছরই সাজেক যাওয়া যায়। সাজেক রুইলুইপাড়া এবং কংলাক পাড়া এই দুটি পাড়ার সমন্বয়ে গঠিত। ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত রুইলুই পাড়ার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৮০০ ফুট উচ্চতায় অবস্থিত কংলাক পাহাড়-এ কংলাক পাড়া অবস্থিত। সাজেকে মূলত লুসাই,পাংখোয়া এবং ত্রিপুরা আদিবাসী বসবাস করে। সাজেকের কলা ও কমলা বেশ বিখ্যাত। জায়গাটির অবস্থান রাঙামাটি জেলায়...