সেন্টমার্টিন ভ্রমন ( Saint Martin )
ছবি - সেন্টমার্টিন সী বিচ এর সন্ধ্যাবেলা সেন্টমার্টিন ( Saint Martin ) হচ্ছে বাংলাদেশের দক্ষিনের একটা দ্বীপ যেখানে প্রবালে ভরপুর। সমুদ্রের নীল জল , নীল আকাশ , সারি সারি নারিকেল গাছ আর সাগরের উপরে ভেসে ভলা সমুদ্র গাংচিল এই দ্বীপকে সুন্দর করে রেখেছে। এই দ্বীপে একবার ভ্রমন করলেই বার বার ভ্রমন করার ইচ্ছে জাগে। সেন্টমার্টিন এর আয়তন প্রায় ১৭ বর্গকিলোমিটার। এই দ্বীপে রয়েছে প্রচুর নারিকেল গাছ এতে প্রচুর নারিকেল পাওয়া যায় , যার কারনে স্থানীয় লোকজন এই দ্বীপকে নারিকেল জিঞ্জিরা বলে। এই দ্বীপের নারিকেল এর পানি খুব সুস্বাদু হয়ে থাকে। কোন একসময় দারুচিনি ভরা একটা জাহাজ এখানে ডুবে যায় এবং জাহাজের সব দারুচিনি ছড়িয়ে পড়ে যার কারনে এটাকে অনেকে দারুচিনির দ্বীপ ও বলে থাকে। সেন্টমার্টিন দ্বীপ এর অবস্থান এই দ্বীপ টি বাংলাদেশের সর্ব দক্ষিণে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় অবস্থিত। টেকনাফ থেকে ৯ কিলোমিটার দক্ষিনে নাফ নদীর মোহনায় এটি অবস্থিত। সেন্টমার্টিন কিভাবে যাবেন ঢাকার সায়েদাবাদ কিংবা চ...