পোস্টগুলি

চোখের কোষ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

যে কারনে মানবদেহ একটি পারফেক্ট মেশিন (প্রায়)

যন্ত্রবিজ্ঞানের দৃস্টিতে মানবদেহ অনেক আধুনিক যন্ত্রের চেয়েও বেশি কর্মক্ষম এবং এফিশিয়েন্ট। মানবদেহের গঠন ও গড়ন বিস্ময় জাগায়। তাইতো মানুষকে অনেকে সৃষ্টির সেরা জীব বলেন। তবে ভাল করে দেখলে মানব দেহের ডিজাইনে বেশ কিছু গড়মিল ও ত্রুটি লক্ষ করা যায়। সেসব ব্যপার নিয়ে এখানে সংক্ষেপে আলোচনা করা হল, সন্তান প্রসবজনিত ব্যথা- যেকেউই জানেন যে সন্তান প্রসবের সময় নারীদের অনেক কষ্ট সহ্য করতে হয়। তবে প্রানীজগতে আর কাউকে এ ধরনের কষ্ট করতে হয় কিনা তা জানা নেই। আমাদের চেনা জানা প্রানীরা সবাই সন্তান প্রসবের প্রায় সাথে সাথেই তাদের আগে মত আচরন শুরু করে। তাছাড়া সন্তান জন্মদেবার সময় মাতৃমৃত্যুর হার প্রানীজগতে মানুষের মধ্যেই অনেক বেশী। কিন্তু মানুষের ক্ষেত্রে যে সমস্যাটা দেখা যায় তা হলো, মানব সন্তানের মাথার সাইজ দেখা যায় অত্যন্ত বড়। তাই বাচ্চার মাথাটা বের করা নিয়ে অনেক ঝামেলা তৈরি হয়। বিজ্ঞানীদের মত, কয়েক লাখ বছর আগে যখন মানুষের মস্তিস্কের আকার এতটা বড় ছিলো না তখন এ সমস্যা গুলো ছিলো না। কিন্তু মানুষের বিবর্তনে মস্তিষ্কের আকার যত তারাতারি বৃদ্ধি পেয়েছে, সন্তান জন্মদানের রাস্তা ...