সাকাহাফং পর্বত ( Sakahafong Mountain ), বান্দরবান
সাকাহাফং পর্বত ( Sakahafong Mountain ) পাহাড়ের ধারে, দিগন্তের কাছে ছুটে যেতে মন চাইলেই ভ্রমণ পিপাসুরা চলে যায় বান্দরবানের কোলে। প্রকৃতি তার আপন হস্তে বান্দরবানকে গড়ে তুলেছে , সাজিয়েছে আপন মহিমায়। এই বান্দরবানেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশের অন্যতম শীর্ষ পর্বত শৃঙ্গ সাকাহাফং। হ্যাঁ,কেওক্রাডং বা তাজিংডং নয়, এটিই বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। এডভেঞ্চারের স্বাদ নিতে চাইলে এই পর্বতে ট্র্যাকিং করে চূড়ায় পৌঁছে আস্বাদন করতে পারবেন অপার্থিব পাহাড়ি সৌন্দর্য। সাকাহাফং পর্বত মোদক তুয়াং বা মদক তং নামেও পরিচিত। স্থানীয় অধিবাসীরা একে বর্ডার হুম নামে ডাকে। ইউএস টপোগ্রাফি ম্যাপ, রাশিয়ান টপোগ্রাফি ম্যাপ, গুগল ম্যাপ, গুগল আর্থসহ বিভিন্ন অভিযাত্রীদের নেওয়া জিপিএস রিডিংয়ের মাধ্যমে জানা গেছে এখন সাকাহাফং- ই বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। সাকাহাফং এর চূড়ায় আপনাকে ট্র্যাকিং করে পৌঁছাতে হবে। থানচি বাজার থেকেই আপনার যাত্রা শুরু হবে। পাহাড় ছাড়া অন্য কোনো পথ নেই এখানে। কেবল অতিক্রম করতে হবে দানবের মত এক এক পাহাড়। এমন মনুষ্য বসতিহীন পথে আপনার সঙ্গী হবে পাহাড়ের সাদা মেঘ, হঠাৎ হঠাৎ বৃষ...