খৈয়াছড়া ঝর্ণা ( Khoyachora Jhorna )
খৈয়াছড়া ঝর্ণা ( Khoyachora Jhorna ) হচ্ছে আকার এবং আকৃতিতে বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণা। এই ঝর্ণাতে সর্বমোট ৯ টি ধাপ রয়েছে, এই ৯টি ধাপ ছাড়া ও আরো ছোট ছোট কিছু ধাপ রয়েছে। দেশের আর কোনো ঝর্ণাতে এখন পর্যন্ত এই ধরনের বৈশিষ্ট দেখা যায় নি বলে এই ঝর্ণাকে বাংলাদেশের ঝর্ণা রানী বলা হয়। খৈয়াছড়া ঝর্ণার অবস্থান খৈয়াছড়া ঝর্ণা বাংলাদেশের চট্টগ্রাম জেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া বাজারের পূর্ব পার্শ্বে অবস্থিত। খৈয়াছড়া ঝর্ণা যাওয়ার উপযুক্ত সময় খৈয়াছড়া ঝর্ণাতে কম বেশী সবসময় পানির প্রবাহ থাকে। সব থেকে বর্ষাকালে বেশী পানি থাকে, তাই বর্ষাকালে যাওয়াই উত্তম। এই সময় এই ঝর্ণার প্রকৃত রুপ দেখা যায়, যদিও বর্ষাকালে কিছু বিপদ থাকে। সবচেয়ে ভালো হয় মাঝ বর্ষায় না গিয়ে বর্ষার আগে কিংবা বর্ষার পর পর যাওয়া, তখন আশেপাশের পরিবেশ মিলিয়ে এই ঝর্ণাকে আরো বেশী সুন্দর মনে হয়। খৈয়াছড়া ঝর্ণা কিভাবে যাবেন রাজধানী ঢাকা থেকে এই ঝর্না দেখতে আসতে চাইলে চট্টগ্রামগামী যে কোনো বাসে উঠে মিরসরাই এর বড়তাকিয়া বাজারের কাছে খৈয়াছড়া আইডিয়াল স্কুলের সামনে নেমে যাবেন। তবে সেজন্য আপনাকে আগে থেকেই বাসের...