কুতুবদিয়া দ্বীপ, কক্সবাজার ( Kutubdia dwip, Coxbazar )
কুতুবদিয়া দ্বীপ, কক্সবাজার ( Kutubdia dwip, Coxbazar ) কোলাহলপূর্ণ নাগরিক জীবন থেকে দূরে কোথাও হারাতে ভ্রমণ পিপাসীদের মন ব্যাকুল হয়ে উঠে। কিন্তু হাতে যে ভ্রমণ তালিকাটা আছে, তার প্রায় সবটুকুই ঘোরা শেষ। ভাবছেন, এবার কোথায় যাওয়া যায়? তাহলে আর দেরি নয়, ঘুরে আসুন কুতুবদিয়া দ্বীপ থেকে। নির্জনে নগর জীবন থেকে দূরে অকৃত্রিম প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে এই দ্বীপটি তুলনাহীন। বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কুতুবদিয়ায় আছে দেখার মতো অনেক কিছু। নিভৃতে নিজের মত করে সময় কাটানোর জন্য কুতুবদিয়া আপনার জন্য একটি চমৎকার ভ্রমণ গন্তব্য। কুতুবদিয়া কক্সবাজার জেলার একটি দ্বীপ উপজেলা। বৈচিত্র্যময় এই দ্বীপটির আয়তন ২১৬ বর্গকিলোমিটার। বাংলাদেশের মূলভূখন্ড থেকে বিচ্ছিন্ন কর্ণফুলী নদীর মোহনা থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের কোলে কুতুবদিয়া দ্বীপের অবস্থান। এখানকার নির্জন কোলাহল মুক্ত বালুকাময় বিচ এবং সমুদ্রের গর্জন আপনার মন ভালো করে দেয়ার জন্য যথেষ্ট। কুতুবদিয়ার ২০কিলো লম্বা সী বিচ সম্ভবত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দীর্ঘ সমুদ্র সৈকত। বিচের সাথে ঝাউবনের অপার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। এখানে নিরাপদে...