পোস্টগুলি

নীলগিরী কিভাবে যাবেন লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

নীলগিরী ভ্রমণ ( Nilgiri Vromon )

ছবি
নীলগিরি বাংলাদেশের সর্বোচ্চ এবং সুন্দর পর্যটন কেন্দ্র। বর্ষা মৌসুমে নীলগিরি পর্যটন কেন্দ্র থেকে মেঘ ছোঁয়ার দূর্লভ সুযোগ রয়েছে। শুষ্ক মৌসুমে নীলগিরি থেকে   সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। বান্দরবানের সবচেয়ে সুন্দর ও আধুনিক পর্যটন কেন্দ্র এটি। যা সেনা তত্ত্বাবধানে পরিচালিত হয়। বান্দরবান জেলা সদর থেকে নীলগিরি পর্যটন কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় অধিকাংশ পর্যটক দিনে গিয়ে দিনেই ফিরে আসেন। আপনার মেঘ ছোয়ার ইচ্ছে থাকলে অশ্যই নীলগিরি ঘুরে আসতে পারেন। নীলগিরি পাহাড়ের চুড়া থেকে  কেওক্রাডাং, বগালেক এবং দুরের সৌন্দর্য দেখা যায়। প্রাকৃতিক সৌন্দর্যের অবারিত সবুজের সমারোহ আর মেঘ ছুঁয়ে দেখার ইচ্ছে যার আছে সে বাংলাদেশের পাহাড়ী কন্যা বান্দরবান ঘুরে আসতে পারেন। নীলগিরির অবস্থান এটি বান্দরবন ( Bandarban ) জেলার থানচি উপজেলার বান্দরবন-থানচি রোডে অবস্থিত। বান্দরবান জেলা সদর থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে এই পর্যটন কেন্দ্রের অবস্থান। নীলগিরি পর্যটন কেন্দ্র একটা পাহাড়ের চুড়ায় অবস্থিত। নীলগিরির   উচ্চতা প্রায় ৩ হাজার...