পোস্টগুলি

মহালছড়ি লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

মহালছড়ি-সিন্দুকছড়ি রোড ( Mohalchori - Sindhkchori road ) দুর্গম পাহাড়ে সমৃদ্ধির হাতছানি

ছবি
মহালছড়ি-সিন্দুকছড়ি রোড ( Mohalchori - Sindhkchori road ) এ যেন বিদেশি কোনো দৃষ্টিনন্দন পাহাড়ি পথের ছবি। বাংলাদেশে এমন নয়নাভিরাম সড়ক তৈরি হবে খাগড়াছড়ির পাহাড়ে, তা আগে কল্পনা করাও কঠিন ছিল। সেই কষ্টকল্পনাকেই বাস্তব রূপ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পাহাড়ের কোলে কোলে রচিত দৃষ্টিনন্দন জালিয়াপাড়া-মহালছড়ি সড়কটি এখন হাতছানি দিচ্ছে পর্যটকদের। প্রতিদিন দূরদূরান্ত থেকে মানুষ আসছে সড়কটি দেখতে। তিন পার্বত্য জেলার মধ্যে দর্শনার্থীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হয়ে উঠেছে পাহাড়ি জনপদ খাগড়াছড়ি পার্বত্য জেলা। পার্বত্যাঞ্চলে আসা ভ্রমণপিপাসু পর্যটকদের কাছে বেশ পছন্দ রাঙামাটির সাজেক। তবে সেখানে যেতে ব্যবহার করতে হচ্ছে খাগড়াছড়ি সড়ক। খাগড়াছড়ি সদর হয়ে দিঘীনালা উপজেলা পাড়ি দিয়ে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক যেতে হয়। এ ছাড়া শান্তিপুর অরণ্য কুটির, মানিকছড়ির মং রাজবাড়ি, আলুটিলা গুহা ও ঝর্ণা, দেবতা পুকুর, মায়াবিনী লেক, জেলা পরিষদ পার্ক ইত্যাদি দেশের ভ্রমণপিপাসুদের হাতছানি দিচ্ছে খাগড়াছড়িতে। জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার্স কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে ২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন খাগড়াছড়ির...