বাংলাদেশী পাসপোর্টধারীদের জন্য ভিসা ফ্রি দেশের তালিকা সমুহ
কোনো আন্তর্জাতিক ভ্রমণের জন্য ভ্রমনকারীর পরিচয় এবং জাতীয়তা প্রত্যয়নকৃত নথি অথবা খুব ছোট করে বলতে গেলে পাসপোর্টের সাথে ভিসার কথাটা সহসাই চলে আসে যেখানে ভিসা নামের এই অনুমতি পত্রটি একটি দেশ কোন বিদেশী নাগরিককে প্রদান করে থাকে। সেই দেশে প্রবেশ এবং অবস্থানের সময়সীমা সহ যাবতীয় নিয়ম কানুন নির্ভর করে পাসপোর্টধারী দেশটার উপর। কখনো এই নিয়মে কড়াকড়ি আবার কোনো কোনো ক্ষেত্রে একদম শিথিল থাকে। আজকে আমরা জানবো বাংলাদেশী পাসপোর্টধারীরা কোন কোন দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন। বাংলাদেশী পাসপোর্টধারীদের জন্য ভিসা মুক্ত দেশের তালিকা ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথোরিটির ডাটার উপর ভিত্তি করে হেনলি পাসপোর্ট ইনডেক্স প্রতিবছর ২২৭ টি গন্তব্য ১৯৯ টি পাসপোর্টের ভিসা প্রক্রিয়া যাচাই করে বিশ্বের দেশগুলোর র্যাঙ্কিং প্রকাশ করে। ২০২১ এর সংস্করণ অনুযায়ী বাংলাদেশ এর র্যাঙ্কিং ১০৮ এ, যা গত বছরের তুলনায় ১০ ধাপ নিচে। এই র্যাঙ্কিংএ বাংলাদেশী বৈধ পাসপোর্টধারীরা বিশ্বের মোট ৪০টি দেশে ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবেন, তার ভেতর ১৯টি দেশ রয়েছে অন-এরাইভাল ভিসা অর্থাৎ গন্তব্যর দেশটিতে পৌছে প্রবেশের ঠিক আগ মুহুর্তে আবেদন করে...