পোস্টগুলি

সোনাদিয়া দ্বীপ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

সোনাদিয়া দ্বীপ, কক্সবাজার ( Sonadia dwip, Coxbazar )

ছবি
সোনাদিয়া দ্বীপ, কক্সবাজার ( Sonadia dwip, Coxbazar )  কক্সবাজার শহর থেকে মাত্র ৭ কিলোমিটার উত্তর পশ্চিমের দূরে সাগর গর্ভে অবস্থিত অপরূপ সৌন্দর্যের আধার সোনাদিয়া দ্বীপ। তিন দিকে সমুদ্র সৈকত, সাগর লতায় ঢাকা বালিয়াড়ি, কেয়া- নিশিন্দার ঝোপ, ছোট-বড় খাল বিশিষ্ট প্যারাবনে ঘেরা দ্বীপটির আয়তন প্রায় ৯ বর্গকিলোমিটার। মহেশখালী ক্যানেল দ্বারা কক্সবাজারের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপটিকে বিচিত্র প্রজাতির জলচর পাখি করেছে অনন্য বৈশিষ্ট্য মণ্ডিত। সুন্দরবন, নিঝুম দ্বীপ, সেন্টমার্টিন সবগুলোর সৌন্দর্যের আবেশ পাওয়া যায় এই দ্বিপে, যার ফলে একে অনেকেই সবচেয়ে সুন্দর দ্বীপ হিসেবে অভিহিত করে থাকেন। ঘটি ভাঙা চ্যানেল হয়ে দ্বীপে যাওয়ার সময় নদীর দু'পাশের ম্যানগ্রোভ ফরেস্ট দেখলে মনে হবে আপনি সুন্দরবনে আছেন। আবার আপনি যখন বীচের পাশে চরে হাঁটবেন, তখন মরুভূমির মতো মনে হবে। যতদূর দৃষ্টি যায়, কোথাও কেউ নেই। রয়েছে আকর্ষণীয় বালির পাহাড়, সাগরের গর্জন বাদে সুনসান দ্বীপটা একদম নীরব। প্যারাবন, কেয়া-নিশিন্দার ঝোপ ছাড়াও দ্বীপে রয়েছে লাল কাঁকড়া। সোনাদিয়া দ্বীপটি যেন ক্যানভাসে আঁকা। ম্যানগ্রোভ ও উপকূলীয় বনের সমন্বয়ে গঠ...