পোস্টগুলি

রূপসী ঝর্ণা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

রূপসী ঝর্ণা, মিরসরাই

ছবি
রূপসী ঝর্ণা, মিরসরাই চট্টগ্রামের মিরসরাই প্রাকৃতিক সৌন্দর্যের দরুন ভ্রমণ প্রিয় মানুষের নিকট অনেক আগে থেকেই জনপ্রিয়। এই সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে বিস্ময়কর রূপসী ঝর্ণা। নাপিত্তাছড়া, খৈইয়াছড়া ঝর্ণার পর এই রূপসী ঝর্ণা তার রূপ দিয়ে মানুষের মন কেড়ে নিয়েছে। রূপসী ঝর্ণার অনিন্দ সুন্দর রূপের কারণের স্থানীয়রা একে রূপসী ঝর্না নাম দিয়েছে। এই ঝর্নাটি মিরসরাই উপজেলার ওয়াহিদপুর ইউনিয়নের বড়কমল এলাকার নিকটেই অবস্থিত।  মহাসড়ক থেকে মাত্র দেড় কিলোমিটার দূরত্বে অবস্থিত এই রূপসী ঝর্ণা। এই ঝর্ণার সৌন্দর্যের পাশাপাশি এর যাওয়ার পথটিও মানুষকে আকর্ষণ করে। গ্রামীণ সবুজ মেঠো পথ পার হয়ে তবেই যেতে হয় এখানে। মেঠো পথ ধরে এগুলেই পাহাড়ের পাদদেশ। এখান থেকে বাঁ দিকে ৫০ গজ হাঁটলেই বিশাল ছড়া,যেটি রূপসীর প্রবেশপথ।  দু পাশে মাথা উঁচু করে সগর্বে দাঁড়িয়ে আছে পাহাড়, সবুজ প্রকৃতি আর এখানে সেখানে দৃষ্টিনন্দন ছড়া। এই রূপসী ঝর্ণা ৩ টি ঝর্ণার সংমিলিত রূপে অন্যদের থেকে নিজেকে আলাদা করে নিয়েছে। প্রায় প্রতিদিনই অনেক পর্যটকের ভিড় হয় এখানে। রূপসী ঝর্ণার রূপ সুধায় নিজেকে উজাড় করে দিতে ঝাঁপিয়ে পড়ে এর শীতল জল ধারায়। রূপসী যাওয়...