২০২২ সালের সরকারি ছুটির তালিকা ( বাংলাদেশ ক্যালেন্ডার )
সরকারি ছুটির তালিকা ২০২২: সাধারণ, নির্বাহী আদেশ ও ঐচ্ছিক ছুটির বিবরন ২০২২ সালের ছুটির প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি দপ্তর সমুহে এবার ১৪ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে ৮ দিন ছুটি থাকবে। এরমধ্যে ৩ দিন করে মোট ৬ দিন সাপ্তাহিক ছুটির (শুক্র-শনি) মধ্যে পড়েছে । ঐচ্ছিক ছুটি হিসাবে মুসলিম পর্বে ৫দিন, হিন্দু পর্বে ৮ দিন (২ দিন সাপ্তাহিক ছুটি সহ), খ্রিষ্টান পর্বে ৮ দিন (৪ দিন সাপ্তাহিক ছুটি সহ) এবং বৌদ্ধ পর্বে ৫ দিন (১ দিন সাপ্তাহিক ছুটি সহ) ছুটি থাকবে। একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক ৩ দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া যেতে পারে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন গ্রহণ করতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রনালয় কর্তৃক প্রকাশিত ছুটির তালিকা, টিচার নিউজ বিডি এর সম্মানীত পাঠকদের জন্য এর অনুলিপি নিচের অনুচ্ছেদে সংযুক্ত করা হলো। ২০২২ সালের সরকারি ছুটির তালিকা দেখতে ও পড়তে অসুবিধা হলে, মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ছুটির প্রজ্ঞাপন (ক্যালেন্ডার) সংগ্রহ করুন এখান থেকে ।