Sairu Hill Resort
সাইরু হিল রিসোর্ট ( Sairu Hill Resort ) বান্দরবান শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে অবস্থিত একটি সুন্দর এবং মনোরোম রিসোর্ট। এটি সৌন্দর্যের দিকে প্রথম সারিতে থাকা রিসোর্ট হলেও এটির খরচ বান্দরবানে সবচেয়ে বেশী এক্সপেনসিভ রিসোর্ট। নান্দনিক স্থাপত্য, আধুনিক অবকাশ যাপনের সব ব্যাবস্থা নিয়ে তৈরী করেছে এই বিলাসবহুল রিসোর্টটি।
সৌন্দর্যের দিক থেকে দেশের অন্যান্য রিসোর্ট এর তুলনায় এই রিসোর্টটি প্রথম কাতারে থাকবে। পাহাড়, নদী, আকাশ, মেঘ আর নান্দনিক অঙ্গ ভঙ্গিমায় সাজানো গোছানো এই রিসোর্টটি একসঙ্গে চোখ আর মনের প্রশান্তি এনে দেয়। লোক মুখে শোনা যায় কোনো এক প্রেমপিয়াসি পাহাড়ী কন্যার নামে এই রিসোর্ট এর নামকরন করা হয়েছে। এই রিসোর্ট এর প্রতিটি মূহুর্ত অনন্য উপভোগ্য।
নীলগিরি যাওয়ার পথে বান্দরবান-থানচি সড়ক ধরে যাওয়ার পথে চিম্বুক পাহাড়ের আগে দেখা মিলবে এই অনন্য সুন্দর রিসোর্টটির। রিসোর্টটির আগে আর্মি ক্যাম্প এর অবস্থান হওয়াতে নিরাপত্তা নিয়ে চিন্তা করার কোনো কারন নেই।
প্রায় ১৮০০ ফুট উচ্চতায় নান্দনিক ডিজাইন এবং প্রকৃতির ছায়ায় সাজানো গুছানো সুন্দর একটা পরিবেশে গড়ে তোলা এই রিসোর্ট এর চারপাশে সবুজ পাহাড়ের সারি, চোখের সামনে ভেসে থাকা মেঘের আনাগোনা এই সবকিছুই আপনার সময়কে উপভোগ্য করে তুলবে। অত্যাধুনিক বিলাসবহুল এই রিসোর্টে আছে সকল ধরনের সুযোগ সুবিধা।
সাইরু হিল রিসোর্ট এর অন্যতম সেরা আকর্ষন এদের সুইমিং পুল। একবার ভেবে দেখুন তো সমুদ্রপৃষ্ট থেকে ১৮০০ ফুট উচ্চতায় সুইমিং পুলে আপনি সাতার কাটছেন আর সাতার কাটতে কাটতে দেখতে পাচ্ছেন দিগন্তজুড়ে খোলা পাহাড়ের ভাজে শ্বেতশুভ্র মেঘের আনাগোনা। এ এক অন্যরকম অনুভুতি।
সাইরু হিল রিসোর্টে যাওয়ার উপযুক্ত সময় ( Best time to visit Sairu hill resort )
শরতকাল হচ্ছে সাইরু হিল রিসোর্টে গিয়ে অবকাশ যাপনের জন্য উপযুক্ত সময়, আর যারা মেঘ ভালোবাসেন তাদের জন্য বর্ষাকাল হচ্ছে সেরা সময়।
সাইরু হিল রিসোর্টে কিভাবে যাবেন ( How to go Sairu hill resort )
দেশের যে কোনো প্রান্ত হতে সাইরু হিল রিসোর্টে যেতে হলে আপনাকে প্রথমে যেতে হবে বান্দরবান শহরে। ঢাকার বিভিন্ন এলাকা থেকে সরাসরি বান্দরবান শহর এর এসি এবং নন এসি বাস পাওয়া যায়। এছাড়া দেশের যে কোনো প্রান্ত থেকে বাসে কিংবা ট্রেনে চট্টগ্রাম পৌঁছে চট্টগ্রাম থেকে বান্দরবান এর বাসে বান্দরবান শহরে যাওয়া যায়।
বান্দরবান শহর থেকে সাইরু হিল রিসোর্ট যাওয়ার উপায়
বান্দরবান শহরে পৌছার পর বান্দরবান বাসস্ট্যান্ড থেকে চান্দের গাড়ী কিংবা সিএনজি করে সরাসরি সাইরু হিল রিসোর্ট যাওয়া যায়। ৪৫ মিনিট থেকে এক ঘন্টার এই যাত্রার রিজার্ভ জীপ এর ভাড়া ২০০০-২৫০০ টাকা এবং সিএনজি ভাড়া ৮০০-১০০০ টাকা
সাইরু হিল রিসোর্টে থাকার খরচ
সাইরু হিল রিসোর্টে থাকা এবং খাওয়ার খরচ দুটোই বেশী। সাইরুতে থাকার জন্য ৪ ধরনের ২০টি কটেজ রয়েছে। কটেজ থেকে ভিউ এবং নানাবিধ সুবিধার উপর নির্ভর করে প্রতিটা কটেজ এর ভাড়া নির্ধারন করা হয়েছে। দিনপ্রতি ভাড়া ১০০০০-২৫০০০ টাকার ভেতর। মাঝে মাঝে বিভিন্ন উপলক্ষে ১০%-৫০% ছাড়ের ব্যাবস্থা থাকে, তবে সেটার জন্য আপনাকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট কিংবা অফিসিয়াল ফেসবুক পেইকে রেগুলার চোখ রাখতে হবে।
প্রিমিয়াম
আধুনিক সূযোগ সুবিধা নিয়ে এই কটেজে কিং সাইজ বেড সহ কাপল কিংবা ফ্যামিলি ( ২-৮ বছরের দুইজন বাচ্ছা সহ ) থাকার জন্য ৬০০ স্কয়ার ফিট এর রুম। এটির ভাড়া পড়বে ১৮০০০ টাকা প্রতি রাত এর জন্য। শীততাপ নিয়ন্ত্রিত এই রুমে আছে এটাচড বাথ এবং প্রাইভেট বারান্দা। এক্সট্রা বেড নিতে চাইলে অতিরিক্ত ১৫০০ টাকা দিতে হবে।
এক্সিকিউটিভ কিং / এক্সিকিউটিভ টুইন
কিং সাইজ বেড সহ কাপল কিংবা ফ্যামিলি ( ২-৮ বছরের দুইজন বাচ্ছা সহ ) থাকার জন্য ৫৭০ স্কয়ার ফিট এর রুম। এটির ভাড়া পড়বে ১৬০০০ টাকা প্রতিরাত এর জন্য। শীততাপ নিয়ন্ত্রিত এই রুমে আছে এটাচড বাথ এবং প্রাইভেট বারান্দা। এক্সট্রা বেড নিতে চাইলে অতিরিক্ত ১৫০০ টাকা দিতে হবে।
সাংগু ভিউ
সর্বোচ্চ ৩ জন থাকা যাবে এবং এক্সট্রা বেড নেওয়া যাবে না। একটা সিংগেল বেড আর একটা বাঙ্ক বেড। এই রুমের সাইজ ৩৪০ স্কয়ার ফিট। শীততাপ নিয়ন্ত্রিত এই রুমে আছে এটাচড বাথ এবং প্রাইভেট বারান্দা। ভাড়া পড়বে ১৩০০০ টাকা।
শিমুল তলা কেবিন
একটি ৮০ ফুট লম্বা পুরানো শিমুল গাছের চারপাশের সাথে মিশে যাওয়া A ফ্রেমের কাঠামোর অনন্য স্থাপত্য এটি। ৭৫০ স্কয়ার ফিট এর ৫টি শিমুল তলা কটেজ থাকার ব্যবস্থা রয়েছে এই রিসোর্টে। পিছনের বারান্দা থেকে অনন্য পাহাড়ি পরিবেশ দেখার জন্য এই জাতীয় কটেজগুলি স্থাপন করা হয়েছে। প্রতিটি কটেজ একটি কাঠের মেঝে দিয়ে সজ্জিত যার উপরে ৬টি বিছানা ছড়িয়ে রয়েছে। এই কেবিনগুলো ৬ জনের জন্য প্রতি রাতের ভাড়া পড়বে ২৫০০০ টাকা।
সাইরু হিল রিসোর্টে খাওয়া দাওয়া
সাইরুতে খাওয়া দাওয়ার জন্য নিজস্ব ব্যাবস্থা রয়েছে। আপনার পছন্দমত খেতে পারবেন যে কোনো কিছুই, রয়েছে আদিবাসিদের স্পেশাল সব খাবার। চাইলে মজাদার স্বাদের ব্যাম্বো চিকেনের স্বাদ ও নিতে পারবেন।
সাইরু হিল রিসোর্টে ডে আউট
বর্তমানে সাইরু হিল রিসোর্টে কোনো রুম বুকিং করা ছাড়া ঘুরতে যাওয়া যায়না।তবে চাইলে সাইরু হিল রিসোর্টের রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য যেতে পারবেন, সেই ক্ষেত্রে যাবার ১ ঘন্টা আগে অর্ডার কনফার্ম করতে হবে। সাইরু হিল রেস্টুরেন্টে খেতে গেলেও সেখানে চারপাশ ঘুরে দেখার সুযোগ নেই। রেস্টুরেন্ট এরিয়া ছাড়া আর অন্য কোনো এরিয়াতে প্রবেশ করার সুযোগ পাবেন না।
সাইরু হিল রিসোর্টে যোগাযোগ
রুম বুকিং এর জন্য সকাল ৯টা থেকে রাত ১০টার ভেতর তাদের হটলাইন নাম্বার ০১৮৮৭-০৫৭৭৭৭ যোগাযোগ করতে হবে। সাইরু হিল রিসোর্ট সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য ভিজিট করুন https://sairuresort.com
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন