পোস্টগুলি

মহামায়া লেক লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

মহামায়া লেক, মিরসরাই

ছবি
মহামায়া লেক, মিরসরাই একই সাথে পাহাড়, ঝর্না আর হ্রদের সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে যেতে হবে চট্টগ্রামের মিরসরাইয়ের মহামায়া লেক। দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক এটি। আয়তনের দিক থেকে প্রায় ১১ বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত এই কৃত্রিম হ্রদটি। মিরসরাই উপজেলার ৮ নং দূর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘী বাজার থেকে দুই কিলোমিটার পূর্বে পাহাড়ের পাদদেশে গড়ে তোলা হয় এই হ্রদটি। এটি মুলত একটি সেচ প্রকল্প। চারদিকে ছোট ছোট পাহাড় ঘেরাও এই হ্রদটির স্বচ্ছ জল আর বৃক্ষের সবুজ খুবই চমৎকার দেখতে। পাহাড়ের কোল ঘেঁষে একেবেকে চলে গেছে হ্রদটি।  এখানে দেখতে পাবেন পাহাড়ি গুহা ও রাবার ড্যাম। আছে দারুণ ঝর্না। বোটে করে লেক পার হয়ে তবেই পৌঁছাতে হবে ঝর্ণার শীতল পানির কিনারায়। লেকে ঘুরতে চাইলে আছে ছোট ছোট নৌকা। জনপ্রতি কিংবা পুরো নৌকা ভাড়া করেও ঘুরতে পারেন। এক্ষেত্রে ভাড়া পড়বে ৬০০ থেকে ১০০০ টাকা। পর্যটকদের দারুণ এডভেঞ্চারের স্বাদ দিতে এখানে  রয়েছে কায়াকিং এর  ব্যবস্থা। চারদিকে পাহাড় আর সবুজ ঘেরাও লেকের স্বচ্ছ জলে কায়াকিং এর আনন্দ নিতে প্রতিদিন অসংখ্য পর্যটকের ভিড় হয় এখানে। প্রতিটি কায়াকিং নৌকা ঘণ্টা হিসেবে ভাড়া দ...