ছেড়াদ্বীপ ভ্রমণ ( Cheradwip )
ছবি - ছেড়াদ্বীপ ছেড়াদ্বীপ হচ্ছে বাংলা দেশের একদম দক্ষিন পাশের স র্ব শেষ ভূখন্ড। সমুদ্রের জলরাশি , সারি সারি নারিকেল গাছ , প্রবাল পাথর নিয়ে অপরুপ সৌন্দর্যের এক নির্জন দ্বীপ। দূর থেকে দেখলে মনে হবে পানির উপর একটা কিছু ভেসে আছে । জোয়ারের সময় এই দ্বীপের বেশীরভাগ অংশ পানিতে ডুবে থাকে। ছেড়াদ্বীপ এর অবস্থান এবং এর আয়তন এটি বাংলাদেশের সর্ব দক্ষিনে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় অবস্থিত। ছেড়াদ্বীপ সেন্টমার্টিন ইউনিয়ন এর আওতাধীন একটা দ্বীপ , সেন্টমার্টিন থেকে ৪ / ৫ কিলোমিটার দক্ষিনে এর অবস্থান। এই দ্বীপটি সেন্টমার্টিন এর একটা আলাদা অংশ। জোয়ারের সময় এই দ্বীপের বেশীরভাগ অংশ পানিতে তলিয়ে যায় বলে এই ছেড়াদ্বীপ এর মুল ভূখণ্ড কিছুটা আলাদা হয়ে যায় যার কারনে এই দ্বীপের নামকরন করা হয় ছেড়া দ্বীপ বা আলাদা দ্বীপ। ছেড়াদ্বীপের আয়তন প্রায় ৩ কিলোমিটার এর মত। এখানে আবার আলাদা কিছু দ্বীপ আছে যেগুলোকে স্থানীয়রা সেরাদিয়া বলে থাকে। ছেড়াদ্বীপ কি করে যাবেন ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে ছেড়াদ্বীপ যেতে হ...