তিন্দু ( Tindu ) , বাংলার ভূ-স্বর্গ
মেঘের মধ্য দিয়ে নৌকা নিয়ে ভেসে যাওয়ার দৃশ্য কল্পনা করলে তা কেবল স্বপ্নই মনে হয়। কিন্তু বাস্তবেই এই স্বর্গীয় সৌন্দর্য আপনার চোখে ধরা দেবে বাংলাদেশেই। শুনতে অসম্ভব মনে হলেও এই অপার্থিব অভিজ্ঞতা আপনি পাবেন তিন্দু ভ্রমণে। তিন্দুকে বলা হয় বাংলার ভূ-স্বর্গ। তিন্দুতে গেলে আপনার মনে হবে পৃথিবীতে এমন ঘুম-ঘুম সুন্দর জায়গা আর একটিও নেই। তিন্দু বান্দরবান জেলার থানচি উপজেলার একটি প্রশাসনিক এলাকা। এডভেঞ্চার প্রেমী পর্যটকদের কাছে অঞ্চলটি তার ভিন্ন মাত্রিক প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বেশ পরিচিত। আর তাই আপনি যদি এডভেঞ্চার প্রিয় হয়ে থাকেন তাহলে দেশের ভিতরেই এই অনবদ্য এডভেঞ্চার এর সুযোগ কিছুতেই হাতছাড়া করবেন না। তিন্দুর অপার সৌন্দর্যের বর্ণনা আসলে লিখে প্রকাশ করার মত না। আকাশ, কুয়াশা, মেঘ, নদী, পাথর, পাহাড়, ঝর্ণা, বন, নীল-সবুজ পানি ,পাহাড়িদের জীবন আর রহস্য-রোমাঞ্চ-ভয় সবকিছুর এক অসাধারণ মেলবন্ধন এই তিন্দু। মেঘ-কুয়াশার দেশ তিন্দুর সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানে বর্ষাকালে নৌকায় চড়ে মেঘের ওপরে যাওয়া যায়। সাদাটে মেঘের ভিতর দিয়ে কিছুক্ষণ চললেই দেখবেন আপনার মাথা ভিজে গেছে। মেঘের ভিতর নৌকা নিয়ে ভেসে চলার অনুভূতি...