পোস্টগুলি

Bandarban লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Bogalake, Bandarban

ছবি
Bogalake, Bandarban পাহাড়ি কন্যা বান্দরবানের সৌন্দর্যে মুগ্ধ হননি এমন পর্যটক হয়ত খুঁজে পাওয়া দুষ্কর। ভ্রমণপিপাসুরা নানা কর্মব্যস্ততার ফাঁকে সুযোগ পেলেই চলে যান বান্দরবানে, আর নিজেকে হারিয়ে ফেলেন পাহাড়ি সৌন্দর্যে। তবে যারা বান্দরবানের নীলাচল, মেঘলা আর নীলগিরি ভ্রমণ করেই মনে করেন বান্দরবানের সব সৌন্দর্য দেখে ফেলেছেন তাদের বলছি, বান্দরবানের আরো ভেতরে যে কত সৌন্দর্যে মোড়ানো স্থান লুকিয়ে আছে সেটা শুধু গেলেই উপলব্ধি করতে পারবেন। তেমনি একটি জনপ্রিয় পর্যটন স্থান বগা লেক। এই বান্দরবানের এক রহস্যময় ও আকর্ষণীয় পর্যটন স্থান হচ্ছে বগালেক।  রহস্যময় বলছি এই কারণে যে, বগালেকের উৎপত্তি নিয়ে আছে নানারকম উপকথা, যা সেখানে গেলেই শুনতে পারবেন আদিবাসীদের মুখে মুখে। প্রকৃতি তার আপন খেয়ালে এখানে পাহাড়ের উপর জলরাশি সঞ্চার করে তৈরি করেছে বগালেক বা বগা কানাই হ্রদ; যা বান্দরবান শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে রুমা উপজেলার কেওক্রাডং পাহাড়ের কোল ঘেঁষে অবস্থিত। সমুদ্র সমতল হতে প্রায় ১৭০০ ফিট উপরে পাহাড় চূড়ায় ১৫ একর জায়গা জুড়ে বিস্তৃত এই অত্যাশ্চর্য হ্রদটি। এই হ্রদটি তিনদিক থেকে পর্বতশৃঙ্গ দ্বারা বেষ্টিত। বগালেকে...

এক নজরে বান্দরবান ( Bandarban )

ছবি
এক নজরে বান্দরবান ( Bandarban ) চোখজুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য আর রোমাঞ্চকর অনেক জায়গার কারণে বান্দরবান বাংলাদেশের পর্যটন মানচিত্রে উল্লেখযোগ্য। বাংলাদেশের তিনটি উচ্চতম স্থান বান্দরবানে অবস্থিত। সেগুলো হচ্ছে - তাজিনডং ( বিজয় ), মৌদক মৌল ( সাকা হাফং ) ও কেওক্রাডং। এই তিন পর্বতশৃঙ্গ জয় করার জন্য যে কেউ খুশিমনে জঙ্গল ও পাহাড়ি নদী বেয়ে উঠতে পারে। একবার পর্বতারোহণ শুরু করলে আকর্ষণীয় ঝরনার দেখাও মিলবে। আদিবাসীদের কাছ থেকে পাওয়া ব্যতিক্রমী উপহার , খাদ্যসামগ্রী , হস্তশিল্প প্রভৃতি মনকে প্রফুল্ল করবে।   শৈল প্রপাত :   শৈল প্রপাত মিলনছড়ি এলাকায় অবস্থিত এবং বান্দরবান থেকে থানচিগামী সড়কের চার কিলোমিটারের মধ্যেই। বান্দরবানের উল্লেখযোগ্য জলপ্রপাতের মধ্যে এটি একটি। বর্ষাকালে এখনকার পানির প্রবাহ খুব বেশি থাকে। এখানে ভ্রমণকালে ছোট ছোট বাজারগুলোতে আদিবাসীদের তৈরি হস্তশিল্প , তাঁতের দ্রব্যাদি ও খাদ্যসামগ্রীর সংস্পর্শও পাবেন। বান্দরবান জেলা শহর থেকে পাহাড়ি জিপ রিজার্ভ করে থানচি উপজেলার শৈল ...