যে কারণে ইন্দোনেশিয়া হতে পারে আপনার পরবর্তী ভ্রমণ গন্তব্য
ইন্দোনেশিয়া ভ্রমণের কারন অন্য দশজন সাধারণ মানুষের মত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অবকাশ যাপন ঠিকানার তালিকায় রয়েছে ইন্দোনেশিয়ার বালি দ্বীপের নাম। আয়ুং নদীতে ভেলায় চড়ে ভেসেছেন, ঘুরে বেড়িয়েছেন জেসিলুই রাইস ট্যারেস এরপরই গিয়েছেন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। আজ আপনাদের এমন আরো ১৫টি কারণ জানাবো, কেন ইন্দোনেশিয়া হতে পারে আপনার পরবর্তী ভ্রমণ গন্তব্য। ১. জনপূর্ণ জাকার্তা এক কোটি মানুষের ৬৬১ বর্গকিলোমিটার বিস্তৃত এক শহর এই জাকার্তা। যার অলিতে গলিতে রন্ধন শিল্প আর সংস্কৃতি বিপুল সমাহার। ২০১৫ তে টেলিগ্রাফ ট্রাভেলের পাতায় লিখতে গিয়ে এভাবেই জাকার্তার বর্ণনা দিয়েছেন সিমন পার্কার। প্রাচীন বাতাভিয়ার পথ আপনাকে নিয়ে যাবে ইন্দোনেশিয়ার ডাচ ঔপনিবেশিক অতীতে। অন্যদিকে আধুনিক মেন্টাং জেলায় ঢুকলেই আপনার কানে ভেসে আসবে গানের আসরের মূর্ছনা। বিলাসবহুল রেস্তোরাঁ আর হোটেল ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে সেখানে। আকাশচুম্বী একেকটা দালানের চূড়ায় চোখে পড়বে বিশ্বের প্রখ্যাত নানান রেস্টুরেন্ট, বার এবং নাইটক্লাব। শপাহলিকদের চাহিদা মেটাতে রয়েছে প্রকাণ্ড সব বিপণীবিতান। ২. বৃহত্তম সরীসৃপ গিরগিটি কমোডো বিশ্বের ব...