মুপ্পোছড়া ঝর্ণা, রাঙ্গামাটি
বর্ষা আসলে ঝর্ণাগুলো প্রাণচাঞ্চল্যে ভরে উঠে। সেই সাথে বাড়তে থাকতে পর্যটকদের আনাগোনা। এডভেঞ্চার প্রিয় আর ট্র্যাকিং করতে যারা ভালোবাসেন তাদের কাছে অবশ্যই আদর্শ জায়গা পাহাড় আর পাহাড়ের গহীনে অবস্থিত এইসব বুনো জলপ্রপাত। দূর্গম পাহাড়ি পথে ট্র্যাকিং, ঝিরি পথ ফেরিয়ে জনহীন বুনো অরণ্য আর প্রকৃতির একান্ত সান্নিধ্য সব কিছুর দেখা পেতে চাইলে ছুটিতে বেরিয়ে পড়ুন রাঙামাটির মুপ্পোছড়া ঝর্ণায়। রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বাঙ্গালকাটা নামক জায়গায় মুপ্পোছড়া ঝর্ণাটি অবস্থিত। একটি ঝরা স্বত্বেও এর পানির স্রোত এতোটা ব্যাপ্তি নিয়ে নিচে ছুটে আসে যে, প্রস্থের দিক থেকে এটি বাংলাদেশের সব চেয়ে বড় ঝর্ণা। এই বিলাইছড়ির উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, দুর্গম পার্বত্য অঞ্চল হওয়ায় এর সাথে সরাসরি কোন স্থল যোগাযোগ নেই। কেবল মাত্র নৌ পথেই এখানে আসতে হবে। ছোট বড় পাহাড়, ঝর্ণা আর সবুজ বনাঞ্চলে ঘেরা বিলাইছড়ি। এখানকার সবচেয়ে বড় ঝর্ণাটি হচ্ছে এই মুপ্পোছড়া ঝর্ণা। বাঙ্গালকাটা থেকে শুরু হয় এই ঝর্ণায় যাবার মূল ট্র্যাকিং। এখানে দেখতে পাবেন পাহাড়ি পল্লী ও জন জীবন। তারপর ঝিরিপথ ধরে এগুতে থাকলে ছোট বড় আরো কিছু জলপ্রপাত...