পোস্টগুলি

ডিম পাহাড় লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ডিম পাহাড় ভ্রমণ ( Dim Pahar )

ছবি
ডিম পাহাড় ( Dim Pahar ) বাংলাদেশের   বান্দরবান জেলায়   অবস্থিত সমুদ্র সমতল থেকে আড়াই হাজার ফুট উঁচুতে নির্মাণ করা হয়েছে বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়কপথ। পাহাড়টি   বান্দরবানের আলীকদম এবং থানচি উপজেলার ঠিক মাঝখানে অবস্থিত।   যা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সড়কপথ। বান্দরবানের থানচি থেকে আলীকদম হয়ে এ পথ চলে গেছে আরেক পর্যটন নগরী কক্সবাজারে। এ পাহাড় চূড়ার আকৃতি দেখতে ডিমের মতো হওয়ায় স্থানীয়রা একে ডিম পাহাড় নামেই চেনে। শ্রাবণের এই ঘন বর্ষায় ডিম পাহাড় এলাকাটি থাকে সাদা মেঘে আচ্ছন্ন। যেন মেঘের ওপরে সড়ক ! সেখানে গেলে পর্যটকরা পান আকাশের মেঘ ছোঁয়ার অভিজ্ঞতা !  আপনার মনে হবে আপনি যেন মেঘের উপর ভাসছেন। বর্ষায় ভ্রমণে রাস্তার অর্ধেকটাজুড়ে সাদা মেঘ আপনার সঙ্গী হবে বারবার। কাছে এসে যেন দূরে চলে যায় মেঘদল। আবার মেঘদল যেন বলে দেয় এখানে পথ হারালে ফিরে যাওয়া হবে কঠিন ! ডিম পাহাড়   ( Dim Hill ) এলাকাটি সবুজের চেয়েও সবুজ। পাহাড়ি রাস্তার ধারে ধা...