ডিম পাহাড় ভ্রমণ ( Dim Pahar )

ডিম পাহাড় ( Dim Pahar ) বাংলাদেশের বান্দরবান জেলায় অবস্থিত সমুদ্র সমতল থেকে আড়াই হাজার ফুট উঁচুতে নির্মাণ করা হয়েছে বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়কপথ। পাহাড়টি বান্দরবানের আলীকদম এবং থানচি উপজেলার ঠিক মাঝখানে অবস্থিত।  যা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সড়কপথ। বান্দরবানের থানচি থেকে আলীকদম হয়ে পথ চলে গেছে আরেক পর্যটন নগরী কক্সবাজারে। পাহাড় চূড়ার আকৃতি দেখতে ডিমের মতো হওয়ায় স্থানীয়রা একে ডিম পাহাড় নামেই চেনে।

শ্রাবণের এই ঘন বর্ষায় ডিম পাহাড় এলাকাটি থাকে সাদা মেঘে আচ্ছন্ন। যেন মেঘের ওপরে সড়ক! সেখানে গেলে পর্যটকরা পান আকাশের মেঘ ছোঁয়ার অভিজ্ঞতাআপনার মনে হবে আপনি যেন মেঘের উপর ভাসছেন। বর্ষায় ভ্রমণে রাস্তার অর্ধেকটাজুড়ে সাদা মেঘ আপনার সঙ্গী হবে বারবার। কাছে এসে যেন দূরে চলে যায় মেঘদল। আবার মেঘদল যেন বলে দেয় এখানে পথ হারালে ফিরে যাওয়া হবে কঠিন !

ডিম পাহাড় ( Dim Hill ) এলাকাটি সবুজের চেয়েও সবুজ। পাহাড়ি রাস্তার ধারে ধারে ফুটে আছে নানা রঙের পাহাড়ি ফুল। পর্যটকদের যেন মনে করিয়ে দেয় জাতীয় কবিরছন্দে ছন্দে দুলে আনন্দে আমি বন ফুল গোগানের কলি। মেঘের ফাঁকে রোদের ঝিলিক বৃষ্টিভেজা ফুলগুলো উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করে!  নিচের ঘরবাডি দেখলে মনে হবে যেন ছোট ছোট খেলনার ঘরবাড়ি এমনকি শংখ নদীকে দেখতে মনে হবে সাপের মত

ডিম পাহাড় কীভাবে যাবেন
ঢাকা থেকে আপনাকে প্রথমে চট্রগ্রামকক্সবাজার সড়কের চকরিয়া বাস টার্মিনালে নামতে হবে অথবা ট্রেনে চট্রগ্রাম গিয়ে চট্রগ্রাম থেকে বাসে চকরিয়া যেতে পারেন চকরিয়া বাস টার্মিনাল থেকে মাতামুহুরী পরিবহণ সার্ভিসের বাস প্রতিদিন সকাল .৩০ থেকে সন্ধ্যা .৩০ পর্যন্ত আলিকদমের উদ্দেশ্যে ছেড়ে যায়।
আলিকদম থেকে প্রতিদিন সকাল .০০ শুরু করে বিকেল .৩০ পর্যন্ত চকরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। দুই দিক থেকেই ৪০ মিনিট পর পর গাড়ী ছেড়ে যায়। সময় লাগে ঘন্টা ৪০ মিনিটের মতো। চকরিয়া থেকে আলীকদম চাঁদের ( জিপ ) গাড়িতে আসতে পারবেন।

ঢাকা থেকে কিংবা চট্টগ্রাম থেকে সড়ক পথে বান্দরবান শহরে চলে আসতে পারেন। সেখান থেকে লোকাল বাসে কিংবা চান্দের গাড়িতে করে থানচি বাজার চলে যান। এরপর থানচি বাজার থেকে চান্দের গাড়ি কিংবা মোটরবাইকে করে ডিম পাহাড় চলে যেতে পারবেন

ডিম পাহাড় কোথায় থাকবেন
আলিকদমে থাকার মত তেমন কোনো ভালো ব্যবস্থা নেই। তবে থানচিতে গিয়ে ওখানে খুব নরমাল টাইপের কয়েকটা হোটেল আছে সেখানে থাকতে পারবেন অথবা চকরিয়া ফিরে এসে সেখানে হোটেলে থাকতে পারেন। 

ডিম পাহাড়ে কোথায় খাবেন
খাওয়ার জন্য চকরিয়া বাজার কিংবা আলীকদম বাজারে খেয়ে নিতে পারেন। অথবা থানচি তে মোটামুটি মানের কয়েকটা খাবার হোটেল আছে যেখানে দেশীয় খাবার পাওয়া যায় সেখানে ও খেতে পারবেন।

মন্তব্যসমূহ