নীলাচল ভ্রমণ ( Nilachal, Bandarban )
নীলাচল ( Nilachal ) বাংলাদেশের পার্বত্য অঞ্চলের একটি সুন্দর পর্যটন কেন্দ্র যা বান্দরবন শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে এবং সমুদ্রপৃষ্ট থেকে প্রায় এক হাজার ছয়শত ফুট উচ্চতায় পাহাড়ের উপর অবস্থিত। নীলাচল পর্যটন কেন্দ্র বান্দরবন জেলা প্রশাসনের তত্ত্বাবধানে গড়ে তোলা হয়েছে।
নীলাচলে রয়েছে আকাশ, পাহাড় আর মেঘের মিতালী সাথে অপরুপ প্রাকৃতিক সৌন্দর্য যা ভ্রমণ পিপাসুদের মন আকৃষ্ট করে। নীলাচল থেকে বান্দরবন শহর স্পষ্ট দেখা যায়। আকাশ পরিস্কার থাকলে এখান থেকে সমুদ্রে জাহাজ চলাচলের দৃশ্য দেখা যায়। সকাল বেলা মেঘের খেলা আর বিকেল বেলার সুর্যাস্ত এই দুই সময় নীলাচল তার পূর্ণরুপ ধারণ করে। নীলাচলে বর্ষাকাল, শীতকাল এবং হেমন্তকালে খুব কাছ থেকে মেঘের দেখা মেলে। নীলাচল যাওয়ার পথ পাহাড়ী আকাবাকা রাস্তা যা পর্যকটকদের বিমোহিত করে।
নীলাচলের বাড়তি আকর্ষন হলো নীল রঙ এর রিসোর্ট যা নীলাচল স্কেপ রিসোর্ট নামে পরিচিত। সাধারনত পর্যটকদের জন্য এখানে সুর্যাস্ত পর্যন্ত থাকার অনুমতি আছে। পরবর্তীতে যারা রিসোর্টে রাত্রি যাপন করবেন তারা তাদের থাকার অনুমতি মিলে, যদিও রিসোর্ট আগে থকেই বুকিং করতে হয়। যদি মেঘের দেখা পেতে চান তাহলে খুব সকালে নীলাচল পৌছাতে হবে।
নীলাচল কিভাবে যাবেন
রাজধানী ঢাকা থেকে সরাসরি এ,সি এবং নন এ,সি বাসে বান্দরবন শহরে যাওয়া যায়। ঢাকা থেকে রাত ৯/১০ টার বাসে উঠলে তা পরের দিন সকাল ৭ টার ভেতর বান্দরবন এসে পৌছায়। এছাড়া বিমান বা ট্রেনে চট্টগ্রাম এসে তারপর চট্টগ্রাম এর দামপাড়া বা বহদ্দারহাট বাস স্টেশন থেকে বান্দরবন যাওয়া যায়।
বান্দরবন শহর থেকে নীলাচল যাওয়ার জন্য সি,এন,জি বা জীপ পাওয়া যায়। সি,এন,জি তে ৫০০/১০০০ টাকা আর জীপে ৮০০/১২০০ টাকা ভাড়া নেবে। যে গাড়ীতেই যাবেন না কেন তা অবশ্যই দরদাম করে নেবেন।
নীলাচল কোথায় থাকবেন
নীলাচলে থাকতে চাইলে নীলাচল স্কেপ রিসোর্টের তিনটি কটেজ এর যে কোন একতা বেছে নিতে পারেন। প্রতিটি কটেজে দুইটি করে রুম আছে এবং প্রতি রুমের ভাড়া পড়বে ৩০০০ টাকা। তবে এখানে আগে থেকে বুকিং দিতে হয়। এছাড়া নীলাচল বান্দরবন শহর এর কাছে হওয়াতে বেশীরভাগ পর্যটক বান্দরবন শহরে এসে বিভিন্ন হোটেলে বা রিসোর্টে থাকেন। হোটেলে থাকতে গেলে রুম প্রতি ৬০০ টাকা থেকে শুরু করে ৪০০০ টাকা পর্যন্ত রয়েছে। যে হোটেল বা রিসোর্টে থাকবেন তা আগে থেকে দরদাম ঠিক করে নেবেন।
কোথায় খাবেন
নীলাচল স্কেপ রিসোর্টে রাত্রি যাপন করলে সাধারনত স্কেপ রিসোর্ট কতৃপক্ষ খাবার এর ব্যাবস্থা করে থাকে। ওখানে ফরেস্ট হিল নামে শুধু একটি রেস্টুরেন্ট রয়েছে যদিও তাদের খাবার এর মান তেমন ভালো না। নীলাচল থেকে বান্দরবন শহরে ফিরে হোটেল বা রিসোর্টে যারা থাকবেন তারা বান্দরবন শহরে অনেক গুলো রেসটুরেন্ট রয়েছে যেখানে বিভিন্ন ধরনের দেশীয় খাবার পাওয়া যায় সেখানে খেতে পারবেন।
আপনাদের ভ্রমণ নিরাপদ এবং আনন্দময় হোক।



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন