পতেঙ্গা সমুদ্র সৈকত ( Patenga Sea Beach )

Patenga Sea Beach

পতেঙ্গা সমুদ্র সৈকত বন্দরনগরী চট্টগ্রামের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। চট্টগ্রাম শহরের জিরো পয়েন্ট থেকে মাত্র ১৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত পতেঙ্গা সমুদ্র সৈকত। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে এই সৈকতের প্রচুর ক্ষতি হয়েছিলো যা বর্তমানে বাঁধ দিয়ে রক্ষাণাবেক্ষণ করায় সমুদ্র সৈকতের সৌন্দর্য অনেকটা বেড়েছে। জোয়ারের সময় ঢেউয়ের আঁচড় যেন নয়নাভিরাম দৃশ্যের অবতারণা করে। 

যাওয়ার পথে শাহ আমানত (র.) আন্তর্জাতিক বিমানবন্দর, বিএনএস ঈশাঁ খা (বাংলাদেশ নৌবাহিনীর ঘাটি) ও দেখবেন চট্টগ্রাম বন্দরের জেটি। সবগুলো কাছাকাছি হওয়ায় আলাদা করে যাওয়ার ঝামেলা নেই। সৈকতে আছে বার্মিজ মার্কেট। সেখানেও ঘুরে ফিরে পছন্দের কেনাকাটা সেরে নিতে পারেন। পতেঙ্গা বীচ ( Patenga Sea Beach ) এ সন্ধ্যার দিকে সূর্যাস্তের দৃশ্য মনকে আরো বেশি পুলকিত করবে। 


পতেঙ্গা সমুদ্র সৈকতের প্রস্থ খুব বেশি নয় এবং এখানে সমুদ্রে সাঁতার কাটা ঝুঁকিপূর্ণ পাবেন ২০ টাকায় ঘোড়ার পিঠে চড়ার সুযোগ। সেই সাথে আছে স্পিডবোড কিংবা কাঠের তৈরি নৌকায় ওঠার সুযোগ ও । সাধারণত বিকেল গড়াতে থাকলে জোয়ার আসতে শুরু করে। জোয়ার শুরুর আগে বাঁধ অনেকটা তলিয়ে যাবে। তীরে এসে পড়বে ঢেউ।


পতেঙ্গা কিভাবে যাবেন -

ঢাকা থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত যেতে হলে আগে আপনাকে চট্টগ্রাম যেতে হবে। কমলাপুর টার্মিনাল থেকে বিআরটিসি করে আর সায়দাবাদ বাস ষ্টেশন থেকে সৌদিয়া, গ্রীনলাইন, সিল্ক লাইন, সোহাগ, বাগদাদ এক্সপ্রেস, ইউনিক প্রভৃতি বাস করে আপনি চট্টগ্রাম যেতে পারেন। ভাড়া ৮৫০-১১০০ টাকা। আর এস আলম, সৌদিয়া, ইউনিক, শ্যামলী, হানিফ, ঈগল প্রভৃতি পরিবহনের সাধারণ বাসে ভাড়া ৪০০-৫০০ টাকা।

ট্রেনে বা রেলপথে চট্টগ্রাম -
ট্রেনে ঢাকা-চট্টগ্রামের রুটে মহানগর প্রভাতী ঢাকা ছাড়ে সকাল ৭টা ৪০ মিনিটে, চট্টলা এক্সপ্রেস সকাল ৯টা ২০ মিনিটে, মহানগর গোধূলি ঢাকা ছাড়ে বিকেল ৩টায়, সুবর্ণ এক্সপ্রেস ঢাকা ছাড়ে বিকেল ৪টা ২০ মিনিটে, তূর্ণা ঢাকা ছাড়ে রাত ১১টায়। ভাড়া ১৬০ থেকে ১১০০ টাকা।

চট্টগ্রাম থেকে পতেঙ্গা -
চট্টগ্রাম থেকে ১৪ কিলোমিটার দক্ষিনে। চট্টগ্রাম শহর থেকে অটো রিক্সায় করে যেতে সময় লাগে ঘণ্টা খানিক । ভাড়া নিবে ২৫০ টাকার মত । আর বাসে যেতে চাইলে তো কথাই নাই , বহদ্দার হাট, লালখান বাজার মোড়, জিইসি মোড় , নিউ মার্কেট , চক বাজার মোড় থেকে সরাসরি বাস পাবেন। বাসের গায়ে লেখা দেখবেন ” সী বীচ” লেখা আছে।

পতেঙ্গা কোথায় থাকবেন - 

‌সৈকতের কাছে থাকার জন্য মনোরম পরিবেশে বাটারফ্লাই রেস্ট হাউস আছে যার ভাড়া ৪-৬ হাজার টাকা, তবে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বিভিন্ন হোটেল রয়েছে আপনার বাজেটের উপর নির্ভর করে যেকোন একটা হোটেলে উঠতে পারেন।

কি খাবেন এবং কোথায় খাবেন -
পতেংগা সমুদ্র সৈকতে সন্ধ্যাবেলা বিভিন্ন ধরনের খাবারের পসরা সাজিয়ে বসে রাখে লোকাল লোকজন। আপনি চাইলে সেখান থেকে চটপটি, ফুচকা, কাকড়া ভাজা, পিয়াজু সহ বিভিন্ন খাবার খেতে খেতে সন্ধ্যার সময়টা উপভোগ করতে পারবেন। দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনার হোটেলে গিয়ে খেতে হবে। চেষ্টা করবেন চট্টগ্রাম আসলে যেন চট্টগ্রামের বিখ্যাত মেজবান খেয়ে যাওয়ার জন্য।



আপনাদের ভ্রমণ নিরাপদ এবং আনন্দময় হোক।



হাতে সময় থাকলে কষ্ট করে ভিজিট করে আসতে পারেন আমার অন্য ব্লগ থেকে 

মন্তব্যসমূহ

Popular Post

বিশ্বের প্রাচীন সভ্যতাসমূহ

রাঙ্গামাটি ভ্রমণ গাইড ( Rangamati vromon guide )

কাপ্তাই ভ্রমন ( Kaptai )

অবচেতন মন এবং আবেগ

মানসিক,স্নায়বিক,মাথাব্যাথা,মৃগিরোগ,মাদকাশক্তি ইত্যাদিতে ভোগান্তি? তাহলে পড়ুন এই পোস্ট।

জ্বিন সম্পর্কে বিস্তারিত জেনে নিন (জ্বিন জাতির বিস্ময়কর ইতিহাস) বইটি পড়ুন

পলওয়েল পার্ক ( Polwel Park )

১০০ বছর আগে ঢাকার কিছু দুর্লভ ছবি (Some rare pictures of Dhaka 100 years ago)

চন্দ্রনাথ পাহাড় ( Chandranath Hill )