Radiant Fish World, Coxbazar
Radiant Fish World, Coxbazar রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, কক্সবাজার সমুদ্র নিচের আশ্চর্য জীবন আর রহস্যময় প্রকৃতি ভূপৃষ্ঠের থেকেও বেশি বৈচিত্র্যময়। উন্নত বিশ্বে এই বর্ণিল রাজত্ব দেখার নানা মাধ্যম থাকলেও আমাদের দেশে আগে তেমন সুবিধে ছিলো না। সমুদ্র ও মিঠা পানির বিস্ময়কর এই জলজীবন মানুষের সামনে তুলে ধরতে ও তাদের আগ্রহ মেটাতে কক্সবাজারে তৈরি হয়েছে বাংলাদেশের প্রথম ও একমাত্র মেরিন ফিশ একুরিয়াম। পর্যটন নগরী কক্সবাজারের ঝাউতলায় নির্মিত হয়েছে এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। বেসরকারিভাবে নির্মিত এই দৃষ্টিনন্দন ও ব্যয়বহুল একুরিয়ামটি সামুদ্রিক জলজ জীবন ও এর নানা জীব বৈচিত্র্যের সমাহার নিয়ে সাজানো। মাটির নিচে থাকা এই ওভাল শেপের কাঁচের তৈরি একুরিয়ামের মাঝখান দিয়ে গুহার মতো রাস্তা তৈরি করা হয়েছে। ডানে, বামে কিংবা উপরে যেদিকেই তাকাবেন সামুদ্রিক জীবনের নানা অজানা অচেনা দিক আপনার সামনে রয়েছে। আছে নানা রকম শৈবাল, প্রবাল ও ৫০-৬০ প্রজাতির মাছ ও সামুদ্রিক প্রাণী। আছে বিরল প্রজাতির কচ্ছপ ও বিভিন্ন আকারের সামুদ্রিক মাছ। মনে হবে যেনো একেবারে সমুদ্রের তলদেশেই আছে আপনি। ঝলমলে আলো, নানা রকম শিল্পকর্ম দিয়ে সাজানো এই এক...