পোস্টগুলি

প্রজাপতি পার্ক লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রজাপতি পার্ক, পতেঙ্গা ( Butterfly Park )

ছবি
প্রজাপতি পার্ক, পতেঙ্গা ( Butterfly Park ) বন্দরনগরী চট্টগ্রাম মানেই আকর্ষণীয় একটি পর্যটনস্থলের নাম। অসংখ্য দর্শনীয় স্থানে ভরপুর এই জেলাটি তাই ভ্রমণ পিপাসুদের কাছে এক আকর্ষণের নাম। আর চট্টগ্রামের পতেঙ্গা হল সমুদ্র বিলাসীদের পছন্দের জায়গা। পতেঙ্গা সমুদ্র সৈকত পাড়ের ঢেউ আর ঝাউয়ের সারির মায়ার টানে প্রতিদিনই হাজারো ভ্রমণ পিয়াসু মানুষ ছুটে আসেন পতেঙ্গায়। তবে সমুদ্র সৈকতের সৌন্দর্যের সাথে এখানে আরো আছে বিনোদনের আরেকটি অপরূপ অনুষঙ্গ প্রজাপতি পার্ক। অগণিত রঙ্গিন প্রজাপতির ভুবনে নিজেকে হারাতে ঘুরে আসতে পারেন এই প্রজাপতি পার্ক থেকে। প্রজাপতি পার্ক বা বাটারফ্লাই পার্ক বাংলাদেশের চট্টগ্রাম নগরীর পতেঙ্গা নেভাল একাডেমি রোডে অবস্থিত। ছয় একর জমির উপর প্রতিষ্ঠিত এই পার্কটি বাহারি রঙের জীবিত হরেক প্রজাতির প্রজাপতি নিয়ে গড়ে উঠেছে। এটি বাংলাদেশের সর্বপ্রথম প্রজাপতি উদ্যান। এই পার্কটিতে প্রায় ৬০০ প্রজাতির প্রজাপতি রয়েছে। মূল প্রবেশদ্বারের সামনে প্রজাপতির বিশাল বিশাল ছবি আঁকা রয়েছে। এর ভেতরেই প্রজাপতির রঙিন দুনিয়া অপেক্ষা করছে আপনারই জন্য। প্রজাপতি পার্কে কি কি দেখতে পাবেন এই প্রজাপতি পার্কে রয়েছে ট্রপিক...