পোস্টগুলি

শৈলপ্রপাত ঝর্ণা যেভাবে যাবেন লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

শৈলপ্রপাত ঝর্ণা - বান্দরবান

ছবি
শৈলপ্রপাত ঝর্ণা - বান্দরবান রূপের রাণী পাহাড়ি জেলা বান্দরবান এর রূপের জাদুর যেন শেষ নেই। প্রকৃতি তার আপন খেয়ালে এখানে মেলে ধরেছে তার সৌন্দর্যের মায়াজাল। এক নিরন্তর সৌন্দর্যের বৈচিত্র্যতায় সর্বদাই মোহের জালে আটকে রাখে ভ্রমণ পিপাসুদের। বান্দরবানের পাহাড়, ঝর্ণা, লেক সবকিছুতেই রয়েছে বর্ণিল সৌন্দর্যের ছোঁয়া। পাহাড়ি ঝর্ণার সৌন্দর্যে যারা মুগ্ধ হতে ভালোবাসেন তাদের জন্য বান্দরবান আদর্শ ভ্রমণ গন্তব্য। এখানে সবুজ পাহাড়ের বুক চিরে অন্তর্বিহীন নিস্তব্ধতায় ঝরে পড়ে ঝর্ণার প্রবাহ। এখানকার ঝর্ণাগুলোর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে নিমিষেই।  বান্দরবানের সবচেয়ে জনপ্রিয় ঝর্ণা হল শৈলপ্রপাত। বান্দরবান যাবেন অথচ শৈলপ্রপাত দেখবেন না তা কি হয়! বান্দরবানের রুমা সড়কের ৮ কিলোমিটার দূরে শৈলপ্রপাত অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব সৃষ্টি এই শৈলপ্রপাত ঝর্ণা। ঝর্ণার হিমশীতল প্রবাহ এখানে সর্বদা বহমান। কূল কূল শব্দে বয়ে চলা জলের স্বচ্ছ ও শীতল ধারা ঠিক এভাবেই বয়ে চলছে অনেক কাল ধরে। এই ঝর্ণার হিম শীতল জলে অবগাহন করে এক রাজ্যসম প্রশান্তির পরশ পাবেন নিমিষেই।পাহাড়, ঝর্ণা এবং গ্রামীণ জীবনযাত্রা এসব কিছুই আপনি একসাথে দ...