পোস্টগুলি

গুলিয়াখালি সি বীচ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

পাহাড় এবং সমুদ্রে ঘেরা চট্টগ্রামের তিনটি দর্শনীয় স্থান

ছবি
ভ্রমণ করতে কার না ভালো লাগে! অফিসের ব্যস্ততা কিংবা ক্লাস বা পরীক্ষার চাপে তা হয়ত অনেকের হয়ে উঠে না। শুক্রবার ও শনিবার সাধারণত অফিস / ভার্সিটি বন্ধ থাকে। তাই এই দুই দিনের যে কোন একদিন কাজে লাগিয়ে ঘুরে আসতে পারেন কোন জায়গা থেকে। আর সে জায়গা যদি হয় পাহাড় ও সমুদ্র একই সাথে তাহলে কার না ভালো লাগবে! এরজন্য আপনাকে চলে যেতে হবে সীতাকুণ্ড। সীতাকুণ্ড বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত একটি উপজেলা।   স্থানগুলো হলো - ১. চন্দ্রনাথ পাহাড় ২. গুলিয়াখালি সী বিচ ৩. বাঁশবাড়িয়া সী বিচ   কিভাবে যাবেনঃ সাধারণত দুই ভাবে যাওয়া যায় সীতাকুণ্ড , ট্রেনে অথবা বাসে। মেইল ট্রেন এবং আন্তঃনগর ট্রেন দুই ধরনের ট্রেনেই যেতে পারবেন। মেইল ট্রেন অনেকটা লোকাল বাসের মত। কম ভাড়া তাই প্রচুর মানুষ যাতায়াত করে। আন্তঃনগরে রিলাক্সড। তবে আগে টিকেট কাটতে হয়। আন্তঃনগর সীতাকুণ্ড থামে না , সেক্ষেত্রে ফেনী নেমে বাসে বা মেইল ট্রেনে যাওয়া যায়। বাসের ক্ষেত্রেঃ- চট্টগ্রামের সকল বাস সীতাকুণ্ড হয়ে যায়। চট্টগ্রামের বাসে উঠতে হবে , আলাদা বাস নেই। যেভাবেই যান আপনাকে প্রথমে যেতে হবে সীতাকুণ্ড বাজার। সেখানে গিয়ে সেরে নিতে পারেন সকালের ন...