পোস্টগুলি

তুরস্কের অবস্থান লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

তুরস্ক ভ্রমণের আগে যে বিষয় জানা প্রয়োজন

ছবি
তুরস্ক ভ্রমণের আগে যে বিষয় জানা প্রয়োজন বৈচিত্র্যময় পরিবেশ, রোমাঞ্চকর উৎসব, প্রাচীন ইতিহাস ও অপূর্ব সব খাবারের সমারোহ যে কোন দেশের থেকে তুরস্ককে আলাদা করে রাখে। এসব বৈচিত্র্যময়তার জন্যই তুরস্ককে উপভোগ করার আগেই তুরস্ক সম্পর্কে কিছু তথ্য আপনার জানা প্রয়োজন। ভিসার আবেদন অনেক দেশে ঘুরতে যেতে ভিসার প্রয়োজন হয়। কিছু দেশে পৌঁছনোর পর ভিসা দিয়ে দেয়া হয়। কিন্তু তুরস্ক যেতে আপনাকে আগেই ভিসা নিয়ে নিতে হবে। তুরস্কে ভিসার জন্য আবেদনের পূর্বে দেখে নিন আপনার পাসপোর্টের মেয়াদ কতদিন আছে। আপনি যেদিন তুরস্ক যেতে চান সেদিন থেকে অন্তত ছয় মাস পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। অন্যথায় আপনার ভিসার অনুমোদন না পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সাধারণত ভিসা পেতে আপনাকে অন্তত দুই সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে। তাই আবেদনটা আগে থেকে করে রাখলে সুবিধা হবে। সহজ কিছু তুর্কী ভাষা শিখে নিন তুরস্কের মানুষ সাধারণত খুব মিশুক। তাই কেউ যদি রাস্তার পরিচয়ে আপনাকে তার বাড়িতে তুরস্কের কফি বা চায়ের আমন্ত্রণ দিয়ে ফেলে তবে অবাক হবেন না। এর জন্য আপনাকে শুধু তুর্কী ভাষায় একটু “‌হায়, হ্যালো” বলাটা শিখতে হবে। তবে বন্ধুত্বের অসৎ ব্যবহার করা মানুষ থেকে ...