পোস্টগুলি

ঢাকা থেকে সন্দ্বীপ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

সন্দ্বীপ সমুদ্র সৈকত, চট্টগ্রাম ( Sandwip )

ছবি
সন্দ্বীপ (Sandwip) বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরে অবস্থিত চট্টগ্রাম জেলার অন্তর্গত একটি দ্বীপ ( Sandwip Samudra Saikot )। এটি মেঘনা নদীর মোহনায় অবস্থিত। এটি বাংলাদেশের অত্যন্ত প্রাচীন একটি দ্বীপ। সন্দ্বীপের প্রত্যেকটি জায়গা দেখার মত – ফসল ভরা মাঠ, সবুজ প্রকৃতি, হাট ,বাজার সব কিছুই। দ্বীপের উত্তর থেকে দক্ষিণের সব প্রান্ত ঘুরে দেখতে পারেন অনায়াসে। দ্বীপের উত্তরে দেখতে পারেন তাজমহলের আদলে নির্মিত শত বছরের পুরনো মরিয়ম বিবি সাহেবানী মসজিদ। আছে মসজিদ সংলগ্ন বড় দিঘী, মাজার।  দ্বীপের দক্ষিণে আছে ঐতিহ্যবাহী শুকনা দিঘী। এছাড়া রয়েছে অসংখ্য মসজিদ, স্কুল, মাদ্রাসা, বড় বড় খেলার মাঠ। ভাগ্য ভালো থাকলে দেখতে পারবেন বাউল জারী সারি গানের আসর। আরও বেড়ানো যায় সন্দ্বীপের উত্তরদিকে আমানুলার চর, উত্তর-পূর্ব দিকে উড়ির চর, কালাপানি, দক্ষিণ দিকে কালিয়ার চর। বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় কাম্পিংয়ের জন্য সন্দ্বীপ একটি আদর্শ স্থান। সেটা অনেক আনন্দের / উপভোগ্য হবে । এক্ষেত্রে স্থানীয়দের সাহায্য নিতে পারেন উপযুক্ত জায়গা নির্বাচন করার জন্য। সঠিক জায়গা বেছে নিয়ে তাঁবু করে ফেলুন, সাথে থাকবে রাতের ত...