জাম্বুরি পার্ক ( Jamboree Park ), বন্দর নগরীর অন্যতম বিনোদন কেন্দ্র
জাম্বুরি পার্ক ( Jamboree Park ) বন্দর নগরী চট্টগ্রামের বিনোদন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে জাম্বুরি পার্ক। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে সাড়ে ১৮ কোটি টাকা ব্যয়ে পার্কটি সাজিয়েছে গণপূর্ত অধিদফতর। আগ্রাবাদের গড়ে ওঠা এই পার্কটি নগরীর সেরা একটি পার্কে হিসেবে ইতোমধ্যে প্রচুর সাড়া জাগিয়েছে। ৮.৫৫ একর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্কটিতে বিনোদনের নানা উপকরণ রয়েছে। মাঝখানে ৩ ফুট গভীরতার প্রায় ৫০ হাজার বর্গফুট আয়তনের জলাধার। এটি দেখতে অনেকটা অ্যামিবা আকৃতির। জলাধারের পাড়ে বসে সময় কাটাতে রয়েছে ৩ টি দুই ধাপের গ্যালারী। এছাড়া আছে দুটি পানির ফোয়ারা। দৃষ্টিনন্দন এই পার্কটির প্রান্ত ঘেঁষে চারদিকেই বসানো হয়েছে স্থায়ী বেঞ্চ। মাঠের মাঝখানে মাঝেমধ্যে সবুজ ঝোপ আরো আছে দুটি ছাউনি। এক সময় দখলে থাকা মাঠটির এমন রূপান্তর পৌড় বৃদ্ধ থেকে শুরু করে তরুণ তরুণী সব বয়সের মানুষকেই আকর্ষণ করেছে। এখানে শরীর চর্চার জন্য আছে প্রশস্ত ও দীর্ঘ জগিং ট্র্যাক। প্রায় ৮ হাজার ফুট রানিং ওয়াকওয়ে। প্রাকৃতিক সৌন্দর্যের আবহে পার্কটিকে গড়ে তুলতে লাগানো হয়েছে ৬৫ প্রজাতির প্রায় ১০০০০ গাছ । দেশী বিদেশী নানা জাতের বৃক্ষের মধ্যে আছে স...