How to buy train tickets online
How to buy train tickets online বর্তমানে ট্রেনের শতভাগ টিকেটই অনলাইন হতে ক্রয় করা যায়। আপনারা যারা জানেন না কিভাবে অনলাইনে ট্রেনের টিকেট কাটতে হয়, তাদের জন্য বিস্তারিত ও ছবিসহ দেখাব বাংলাদেশ রেলওয়ে অনলাইন টিকেট কাটার নিয়ম। আপনি নিজেই আপনার মোবাইল থেকে বিকাশ বা অন্যান্য পেমেন্ট গেটওয়ের সাহায্যে অনলাইনে ট্রেনের টিকেট কিনতে পারবেন। বাংলাদেশে ট্রেনকে সবচেয়ে নিরাপদ ও সাশ্রয়ী পরিবহন ধরা হয়। তাই দূরপাল্লার যেকোনো ভ্রমণে সবাই ট্রেন ব্যবহারেই স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু ট্রেনের টিকেট পাওয়া অত্যন্ত দুঃসাধ্য। অনেক লম্বা লাইনে দাড়িয়েও শেষ পর্যন্ত আপনি হয়তো টিকেট পাবেন না। তাই, আপনি ঘরে বসেই খুব সহজে আপনার মোবাইল থেকেই ট্রেনের টিকেট বুকিং করতে পারেন। অনলাইনে ট্রেনের টিকেট কাটার সময় হলো রাত দিন ২৪ ঘণ্টা। আপনি আজ থেকে আগামী ৬ দিন পর্যন্ত ট্রেনের অগ্রিম টিকেট ক্রয় করতে পারবেন। আসুন দেখে নিই কিভাবে ট্রেনের টিকেট কাটবেন আপনি ২ ভাবে ট্রেনের টিকেট ক্রয় করতে পারেন ১) বাংলাদেশ রেলওয়ের মোবাইল এ্যাপ ( Rail Sheba ) থেকে ২) বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে Rail Sheba এ্যাপের মাধ্যমে মোবাইলে ট্রেন...