How to buy train tickets online

How to buy train tickets online

বর্তমানে ট্রেনের শতভাগ টিকেটই অনলাইন হতে ক্রয় করা যায়। আপনারা যারা জানেন না কিভাবে অনলাইনে ট্রেনের টিকেট কাটতে হয়, তাদের জন্য বিস্তারিত ও ছবিসহ দেখাব বাংলাদেশ রেলওয়ে অনলাইন টিকেট কাটার নিয়ম। আপনি নিজেই আপনার মোবাইল থেকে বিকাশ বা অন্যান্য পেমেন্ট গেটওয়ের সাহায্যে অনলাইনে ট্রেনের টিকেট কিনতে পারবেন।

বাংলাদেশে ট্রেনকে সবচেয়ে নিরাপদ ও সাশ্রয়ী পরিবহন ধরা হয়। তাই দূরপাল্লার যেকোনো ভ্রমণে সবাই ট্রেন ব্যবহারেই স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু ট্রেনের টিকেট পাওয়া অত্যন্ত দুঃসাধ্য। অনেক লম্বা লাইনে দাড়িয়েও শেষ পর্যন্ত আপনি হয়তো টিকেট পাবেন না। তাই, আপনি ঘরে বসেই খুব সহজে আপনার মোবাইল থেকেই ট্রেনের টিকেট বুকিং করতে পারেন। অনলাইনে ট্রেনের টিকেট কাটার সময় হলো রাত দিন ২৪ ঘণ্টা। আপনি আজ থেকে আগামী ৬ দিন পর্যন্ত ট্রেনের অগ্রিম টিকেট ক্রয় করতে পারবেন।

আসুন দেখে নিই কিভাবে ট্রেনের টিকেট কাটবেন

আপনি ২ ভাবে ট্রেনের টিকেট ক্রয় করতে পারেন 
১) বাংলাদেশ রেলওয়ের মোবাইল এ্যাপ ( Rail Sheba ) থেকে 
২) বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে

Rail Sheba এ্যাপের মাধ্যমে মোবাইলে ট্রেনের টিকেট কাটার নিয়ম

Google Play বা App Store থেকে Rail Sheba রেল সেবা এ্যাপটি ডাউনলোড করে নিন।
Google Play Store  বা App Store থেকে সার্চ করুন Rail Sheba লিখে। তারপর এ্যাপটি আপনারে মোবাইলে ইনস্টল করে ওপেন করুন এবং নিচের ধাপগুলো অনুসরণ করুন।


ধাপ ১ - সাইন আপ বা রেজিস্ট্রেশন
নিচের দিক থেকে Sign Up বাটনে ক্লিক করুন। নিচের মত একটি রেজিষ্ট্রেশন ফরম আসবে।

জাতীয় পরিচয়পত্র অনুসারে আপনার নাম ইংরেজিতে লিখুন। মোবাইল নম্বর, ইমেইল এড্রেস ও আপনার পছন্দমত ৮ ডিজিটের পাসওয়ার্ড দিয়ে Sign Up বাটনে ট্যাপ করুন।
আপনার দেয়া মোবাইল নম্বরে একটি OTP  Code পাঠানো হবে। ওটিপি কোড দিয়ে মোবাইল নম্বর ভেরিফাই করে সাইন আপ কমপ্লিট করুন।

ধাপ ২ - প্রোফাইল আপডেট
এবার আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে প্রোফাইলটি আপডেট করতে হবে। নিচের ছবিতে দেখানো ধাপগুলো অনুসরণ করুন।

উপরের বাম পাশ থেকে 3 Lines মেন্যু আইকনে ক্লিক করুন। এর পর Settings অপশনে যান এবং Update Profile বাটনে ক্লিক করুন।

জাতীয় পরিচয়পত্র অনুসারে আপনার ইংরেজি নাম লিখুন। জন্মতারিখ ও জেন্ডার সিলেক্ট করুন। আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি সঠিকভাবে লিখুন।

তারপর Submit বাটনে ক্লিক করলে আপনার প্রোফাইলটি আপডেট হয়ে যাবে।

ধাপ ৩ -  ট্রেন সার্চ
অনলাইনে ট্রেনের টিকেট কাটার জন্য, Purchase অপশন থেকে স্টেশন অনুসারে ট্রেন সার্চ করতে হবে।

ছবিতে দেখানো নিচের ধাপগেুলো অনুসরণ করুন।
  • From Station-  যে স্টেশন থেকে রওনা হবেন। To Station- যে স্টেশনে নামবেন। Journey Date- যেদিন ভ্রমণ করবেন সিলেক্ট করুন।
  • Seat বা আসনের মান অনুসারে আপনি একটি Class সিলেক্ট করুন। সাধারণ সিটের মধ্যে রয়েছে Shovon এবং S-Chair। বয়স্ক যাত্রী কতজন এক শিশু যাত্রী কতজন সিলেক্ট করুন। তারপর Select Seat বাটনে ক্লিক করুন।
  • Seat বা আসন বাছাই করুন এবং Continue বাটন ক্লিক করে পরের ধাপে যান
ধাপ ৪ -  টিকেটের মূল্য পরিশোধ

এখানে টিকেটের Class ভাড়ার পরিমাণ ভ্যাট, ব্যাংক চার্জ ও মোট খরচের পরিমাণ দেখানো হবে। সব ঠিক থাকলে, Pay Now বাটনে ক্লিক করে আপনার সুবিধামত পেমেন্ট অপশন, Debit/ Credit Card, bKash, Rocket বা অন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনার পেমেন্ট কমপ্লিট করুন।
কিছুক্ষণের মধ্যে আপনার মেইলে, অনলাইন টিকেটটি পাঠানো হবে। তাছাড়া আপনি Rail Sheba মোবাইল অ্যাপ থেকেও টিকেটটি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করা টিকেটটি A4 সাইজের কাগজে প্রিন্ট করে নিবেন। এবং ভ্রমণের জন্য এটি আপনার সাথে রাখবেন।

বিকাশে ট্রেনের টিকেট কাটার নিয়ম

সরাসরি বিকাশ এ্যাপ থেকেও আপনি ট্রেনের টিকেট কাটতে পারেন। তবে এটি সরাসরি ওয়েবসাইট থেকে কাটার মত বা Rail Sheba অ্যাপ থেকে টিকেট কাটার মত। ওয়েবসাইট থেকে ট্রেনের টিকেট কাটার পদ্ধতিটি নিচে দেখুন।

ওয়েবসাইট থেকে কিভাবে ট্রেনের টিকেট কাটবেন

আপনার মোবাইল ফোন বা কম্পিউটার থেকে গুগল ক্রোম (Chrome) ব্রাউজার থেকে ভিজিট করুন এই ওয়েবসাইটে। Bangladesh Railway E-Ticketing Service (www.esheba.cnsbd.com)


ধাপ ১ - একাউন্ট রেজিষ্ট্রেশন
প্রথমেই আপনাকে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে আপনার মোবাইল নম্বর ও ইমেইল দিয়ে রেজিষ্ট্রেশন বা সাইন আপ করতে হবে। রেজিষ্ট্রেশনের জন্য উপরের ডান পাশ থেকে Register বাটনে ক্লিক করুন।

উপরের মত একটি ফর্ম আসবে। এখানে আপনি ইংরেজিতে আপনার নাম, ইমেইল, ফোন নম্বর, ও ৮ অংকের একটি পাসওয়ার্ড দিবেন। সবশেষে, Sign Up বাটনে ক্লিক করুন। এরপর আপনার মোবাইলে একটি Verification Code পাঠানো হবে এবং Code টি দিয়ে Verify করতে চাওয়া হবে। আপনার মোবাইলে আসা Code টি সঠিকভাবে লিখে Verify বাটনে ক্লিক করুন। আপনার একাউন্টটি প্রাথমিক ভাবে চালু হয়ে যাবে।

ভেরিফিকেশন শেষে, আবার এই ওয়েবসাইটে ফিরে আসবেন এবং উপরের ডান পাশ থেকে Login মেন্যুতে ক্লিক করুন। রেজিষ্ট্রেশনের সময় আপনি যে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়েছিলেন, এখানে তা দিয়ে লগইন করুন।

ধাপ ২ - প্রোফাইল আপডেট
লগইন করার পর, প্রথমেই আপনার প্রোফাইলটি আপডেট করে নিন। এখানে ভ্রমণকারীর নাম ও জাতীয় পরিচয়পত্র দ্বারা প্রোফাইল আপডেট করতে হবে। কারণ জাতীয় পরিচয়পত্র ছাড়া টিকেট ইস্যু করা হয়না এবং নিজ জাতীয় পরিচয়পত্রের প্রমাণ ছাড়া ভ্রমণ করার অনুমতি নেই।
প্রোফাইল আপডেট করার জন্য Dashboard এ ক্লিক করুন। নিচের ছবিতে খেয়াল করুন কিভাবে প্রোফাইল আপডেট করবেন

1. Update User Profile এই অপশনে ক্লিক করুন।
2. Passenger Name এর ঘরে, জাতীয় পরিচয়পত্র অনুসারে আপনার নাম লিখুন।
3. Date of Birth আপনার জন্ম তারিখ বাছাই করুন
4. Post Code- আপনার এলাকার পোস্ট অফিস কোড
5. Gender- Male/Female সিলেক্ট করুন
6. National ID অথবা Birth Registration Number যেটি আপনি দিতে চান, সেটি Identification Number এর নিচে Dropdown অপশন থেকে বাছাই করুন
7. আপনার National ID Number বা Birth Registration নাম্বার লিখুন। আপনার জাতীয় পরিচয়পত্র এখনো হাতে না পেলে, অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারেন।
8. সবশেষে Update Your Profile বাটনে ক্লিক করে সেইভ করুন।

ধাপ ৩ - ট্রেন সার্চ করুন
প্রোফাইল আপডেট করা শেষে, ওয়েবসাইটের Home পেইজে ফিরে যান। আপনি কোন স্টেশন থেকে রওনা হবেন আর কোন স্টেশনে নামবেন সেই অনুসারে ট্রেন সার্চ করুন।

1. FROM – আপনি যে স্টেশন থেকে ট্রেনে উঠবেন বাছাই করুন এবং TO- তে আপনি যে স্টেশনে নামবেন তা বাছাই করুন।
2. আপনার ভ্রমণের তারিখ বাছাই করুন।
3. CHOOSE A CLASS – এখানে

উপরের মত অপশনগুলো পূরণ করে হলুদ রংয়ের Find বাটনে ক্লিক করুন। এরপর আপনার বাছাই করা তারিখের সকল ট্রেনগুলো দেখানো হবে। এখান থেকে ট্রেন ছাড়ার সময় অনুসারে আপনার পছন্দ মত ট্রেন থেকে টিকেট কাটার জন্য সিলেক্ট করুন।

মন্তব্যসমূহ

Popular Post

বিশ্বের প্রাচীন সভ্যতাসমূহ

রাঙ্গামাটি ভ্রমণ গাইড ( Rangamati vromon guide )

কাপ্তাই ভ্রমন ( Kaptai )

অবচেতন মন এবং আবেগ

মানসিক,স্নায়বিক,মাথাব্যাথা,মৃগিরোগ,মাদকাশক্তি ইত্যাদিতে ভোগান্তি? তাহলে পড়ুন এই পোস্ট।

জ্বিন সম্পর্কে বিস্তারিত জেনে নিন (জ্বিন জাতির বিস্ময়কর ইতিহাস) বইটি পড়ুন

পলওয়েল পার্ক ( Polwel Park )

১০০ বছর আগে ঢাকার কিছু দুর্লভ ছবি (Some rare pictures of Dhaka 100 years ago)

চন্দ্রনাথ পাহাড় ( Chandranath Hill )