চন্দ্রনাথ পাহাড় ( Chandranath Hill )


চন্দ্রনাথ পাহাড় ( Chandranath Hill ) বর্তমান সময়ের আলোচিত ভ্রমণপিপাসুদের জন্য আলোচিত স্থান। চারিদিকে সবুজের সমারোহ, বিভিন্ন পশু-পাখির শব্দ, ঠান্ডা বাতাস, কোলাহলমুক্ত নির্জনতা, পাহাড়ের উপর থেকে দুরের সুবিশাল সমুদ্র, এই সব রোমাঞ্চকর অনুভুতি দেবে এই পাহাড়। 

চন্দ্রনাথ পাহাড়ের অবস্থান -

এই পাহাড় বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলায় অবস্থিত। সমুদ্র পৃষ্ট থেকে এই পাহাড়ের উচ্চতা প্রায় ১২০০ ফুট। এই পাহাড়ের উপরেই রয়েছে চন্দ্রনাথ মন্দির যা হিন্দু ধর্মালম্বীদের তীর্থস্থান।

চন্দ্রনাথ পাহাড় কিভাবে যাবেন -

চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার জন্য আপনাকে প্রথমেই যেতে হবে চট্টগ্রামের সীতাকুন্ডে। ঢাকা থেকে চট্টগ্রামে যে কোন বাসে উঠে সীতাকুন্ড বাজার নামতে হবে।সীতাকুন্ড বাজারে লোকাল সি,এন,জি পাওয়া যায় যেগুলো চন্দ্রনাথ পাহাড় পর্যন্ত যায়। পাহাড়ের কিছু আগেই সি,এনজি থেকে নেমে যেতে হবে। সি,এনজি থেকে নামার পর পাহাড়ের উপর পর্যন্ত হেটে যেতে হবে।
পাহাড়ে উঠার সময় বাম পাশের পথ দিয়ে উঠবেন এতে একটু সময় বেশী লাগলেও সহজে উঠতে পারবেন। পাহাড়ে উঠতে এক ঘন্টার ও বেশী সময় লাগবে আর নামার সময় ৩০ মিনিট মত সময় লাগে। পাহাড়ে উঠার আগে নিচ থেকে পানি ,হালকা খাবার এবং সাথে লাঠি নিয়ে যাবেন। এতে পাহাড়ে উঠতে বা নামতে সহজ হবে।

পাহাড়ে উঠার পথ তেমন একটা খারাপ না তবে সিড়ির ধাপগুলো একটু উচু হওয়াতে উঠার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। মোটামুটি হাটার অভ্যাস আছে এরকম যে কেউ ইচ্ছে করলে এই পাহাড়ের চুড়ায় আরোহন করতে পারবে। উঠা নামাতে সব মিলিয়ে দুই ঘন্টার মত সময় লাগে। উপরে উঠার সময় কিছুক্ষন পর পর বিশ্রাম নিয়ে উঠবেন তাহলে কোনো সমস্যা হবে না। বৃষ্টির সময় চন্দ্রনাথ পাহাড়ে না উঠাই ভালো।

পাহাড়ে উঠার সময় কোনো গাইড এর প্রয়োজন নেই, এই পাহাড়ে সবসময় কেউ না কেউ উঠে, তাই তাদের সাথে গল্প করতে করতে উঠে যেতে পারেন।চন্দ্রনাথ পাহাড়ে অবশ্যই সকালে অথবা বিকালে উঠার চেষ্টা করবেন নাহলে গরমে কষ্ট পাবেন।সব থেকে ভালো হয় যদি সকাল বেলা উঠেন।
সূর্য উঠার কমপক্ষে ঘন্টাখানেকের ভেতর উঠার চেষ্টা করবেন এবং সূর্য অস্ত যাবার পূর্বেই নেমে পড়বেন যদিও বা এই পুরো পাহাড় এক্সপ্লোরের জন্য ৩/৪ ঘন্টা সময় যথেষ্ট।

কি খাবেন এবং কোথায় থাকবেন -

সীতাকুন্ড বাজারে অনেক খাবার হোটেল আছে যে কোনো একটাতে দেখে শুনে সকালের নাস্তা অথবা চন্দ্রনাথ পাহাড় থেকে ফিরে দুপুরের খাবার  খেয়ে নিতে পারেন। চন্দ্রনাথ পাহাড়ে উঠার সময় পথে ছোট ছোট দোখান পাবেন যেখানে পাহাড়ী ফল, পানি, বিস্কিট, ডাব সহ ইত্যাদি পাওয়া যায়। ওখানে যদিও দাম একটু বেশী তারপর ও জরুরী প্রয়োজনে কিনতে পারবেন।
সীতাকুন্ডে থাকার মত তেমন ভালো মানের হোটেল নেই বললেই চলে। রাত্রি যাপনের জন্য কিছু মোটামুটি মানের হোটেল আছে যেগুলো থেকে দেখে শুনে যে কোন একটাতে অবস্থান করতে পারেন। চন্দ্রনাথ পাহাড় থেকে ফিরে আপনি ইচ্ছে করলে চট্টগ্রাম পৌছে আপনার পছন্দমত ভালো কোনো হোটেলেও থাকতে পারেন।

সীতাকুন্ডের দর্শনীয় স্থান সমুহ -

সীতাকুন্ডে পর্যটকদের জন্য বেশ কিছু দর্শনীয় স্থান আছে যেগুলো মোটামুটি একটা থেকে আরেকটার দুরুত্ব কম হওয়াতে আপনি চাইলে এক রাত দুই দিনের প্লানে পুরোটা কাভার করে আসতে পারবেন। সীতাকুন্ডের দর্শনীয় স্থানগুলোর নাম হচ্ছে -

১. ইকো পার্ক
২. চন্দ্রনাথ পাহাড়
৩. কুমিরা ফেরী ঘাট
৪. গুলিয়াখালী বিচ
৫. বাশবাড়িয়া বিচ
৬. খৈয়াছড়া ঝর্ণা
৭. কমলদহ ঝর্ণা
৮. সুপ্তধারা ঝর্ণা
৯. সহস্রধারা ঝর্ণা
১০. ঝরঝরি ঝর্ণা
১১. নাপিত্তাছড়া ঝর্ণা

কিছু সতর্কতা এবং টিপস -

. অবশ্যই কেডস পরে পাহাড়ে উঠবেন।
. সন্ধ্যার সময় পাহাড়ে উঠবেন না।
. / প্যাকেট খাবার স্যালাইন রাখবেন সাথে। পাহাড়ে উঠে খেয়ে নেবেন।
.  পাহাড়ে উঠার সময় কাধে ভারী ব্যাগ বা ভারী জিনিস বহন করবেন না।
৫. ময়লা, আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবেন।
৬. চন্দ্রনাথ মন্দিরে পুলিশ ফাড়ি আছে যদি প্রয়োজন হয় তাদের সহায়তা নিতে পারেন।
৭. কিছু খাবার এবং পানি সাথে রাখবেন।


আপনার ভ্রমণ নিরাপদ এবং আনন্দময় হোক।

মন্তব্যসমূহ

Popular Post

বিশ্বের প্রাচীন সভ্যতাসমূহ

রাঙ্গামাটি ভ্রমণ গাইড ( Rangamati vromon guide )

কাপ্তাই ভ্রমন ( Kaptai )

অবচেতন মন এবং আবেগ

মানসিক,স্নায়বিক,মাথাব্যাথা,মৃগিরোগ,মাদকাশক্তি ইত্যাদিতে ভোগান্তি? তাহলে পড়ুন এই পোস্ট।

জ্বিন সম্পর্কে বিস্তারিত জেনে নিন (জ্বিন জাতির বিস্ময়কর ইতিহাস) বইটি পড়ুন

পলওয়েল পার্ক ( Polwel Park )

১০০ বছর আগে ঢাকার কিছু দুর্লভ ছবি (Some rare pictures of Dhaka 100 years ago)