রূপসী ঝর্ণা, মিরসরাই
রূপসী ঝর্ণা, মিরসরাই
চট্টগ্রামের মিরসরাই প্রাকৃতিক সৌন্দর্যের দরুন ভ্রমণ প্রিয় মানুষের নিকট অনেক আগে থেকেই জনপ্রিয়। এই সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে বিস্ময়কর রূপসী ঝর্ণা। নাপিত্তাছড়া, খৈইয়াছড়া ঝর্ণার পর এই রূপসী ঝর্ণা তার রূপ দিয়ে মানুষের মন কেড়ে নিয়েছে। রূপসী ঝর্ণার অনিন্দ সুন্দর রূপের কারণের স্থানীয়রা একে রূপসী ঝর্না নাম দিয়েছে। এই ঝর্নাটি মিরসরাই উপজেলার ওয়াহিদপুর ইউনিয়নের বড়কমল এলাকার নিকটেই অবস্থিত।
মহাসড়ক থেকে মাত্র দেড় কিলোমিটার দূরত্বে অবস্থিত এই রূপসী ঝর্ণা। এই ঝর্ণার সৌন্দর্যের পাশাপাশি এর যাওয়ার পথটিও মানুষকে আকর্ষণ করে। গ্রামীণ সবুজ মেঠো পথ পার হয়ে তবেই যেতে হয় এখানে। মেঠো পথ ধরে এগুলেই পাহাড়ের পাদদেশ। এখান থেকে বাঁ দিকে ৫০ গজ হাঁটলেই বিশাল ছড়া,যেটি রূপসীর প্রবেশপথ। দু পাশে মাথা উঁচু করে সগর্বে দাঁড়িয়ে আছে পাহাড়, সবুজ প্রকৃতি আর এখানে সেখানে দৃষ্টিনন্দন ছড়া। এই রূপসী ঝর্ণা ৩ টি ঝর্ণার সংমিলিত রূপে অন্যদের থেকে নিজেকে আলাদা করে নিয়েছে। প্রায় প্রতিদিনই অনেক পর্যটকের ভিড় হয় এখানে। রূপসী ঝর্ণার রূপ সুধায় নিজেকে উজাড় করে দিতে ঝাঁপিয়ে পড়ে এর শীতল জল ধারায়। রূপসী যাওয়ার পথে সবুজ প্রকৃতির বুকে সাড়া দিয়ে উঠবে বিভিন্ন রকমের পাখপাখালি ও হরিণ। আর ঝি ঝি পোকার অনবরত ডাক তো আছেই।
রূপসী ঝর্ণার রয়েছে ৩ টি আলাদা আলাদা ধাপ। এরা বড় কমলদহ, ছাগলকান্দা ও পাথর ভাঙ্গা ঝর্ণা নামে পরিচিত। এর প্রথম ধাপের ঝর্ণাটি অনেকটা বড় একটি ঝর্ণার মতো। এই ঝর্ণাটা অনেকটা খাড়া পথ বেয়ে নেমে পড়ছে। এটি আসলে রূপসীর বাহিরে রূপ। এই প্রথম ধাপটি বেয়ে উঠলে একটি বড় পাথর রয়েছে। এই পাথরের মাঝ দিয়ে অবিরাম ভাবে বয়ে যাচ্ছে রূপসীর জলধারা। এই ১০ ফিটের খাড়া পাথর টা বেয়ে উপরে উঠলেই আরো চমৎকার সৌন্দর্য নজর কাড়বে। সম্মুখে রয়েছে বৃক্ষ ফুল লতাপাতা ঘেরাও বিশাল ছড়া। এই পথে দেখা পাবেন বানর ও নারা রকম পাখ পাখালির। এই ছড়া ধরে এগিয়ে যেতে থাকলে পাওয়া যাবে আরো দুটি ছড়া। বড় ছড়াটি ধরে এগুলেই দেখতে পাবেন রূপসীর আসল রূপ। অবিরাম ধারায় শো শো শব্দে বয়ে পড়ছে ঝর্ণার শীতল জল। যে জল মুহূর্তেই ভুলিয়ে দিতে সক্ষম ভ্রমণের সমস্ত ক্লান্তি। ৫০ ফিট উপর থেকে বয়ে পরা ঝর্ণার সুমধুর ধ্বনি আর রূপসীর জৌলুশ যে কাউকে মুগ্ধ করবে। পাথর বেয়ে পড়া স্বচ্ছ জলের অমিয় ধারা আপ্লুত করে দেবে আপনাকে।
রূপসী ঝর্ণা কিভাবে যাবেন ?
অন্যান্য ঝর্নার তুলনায় এই রূপসী ঝর্ণা যাবার পথ অনেকটা সোজা এবং মূল সড়ক থেকে মাত্র অল্প কিছু পথ। বাসে করে যেকোন জায়গা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই নামতে হবে। মিরসরাই বাজারে উত্তর পাশে সি এন জি চালিত অটোরিকশা পাবেন। নামিয়ে দেবে সরাসরি পাহাড়ের পাদদেশে। এর পর পায়ে হেঁটে বাকিটা পথ।
টিপস
- যাওয়ার সময় সাথে করে হালকা খাবার আর পানিয় নিয়ে যাবেন। যাওয়া আসার পথ মিলিয়ে প্রায় তিন ঘণ্টা সময় লেগে যেতে পারে।
- প্রথমবার গেলে স্থানীয় কাউকে গাইড হিসেবে নিয়ে যেতে পারেন।
- যেখানে সেখানে ময়লা আবর্জনা কিংবা প্লাস্টিক জাতীয় দ্রব্যাদি পেলে পরিবেশের ক্ষতি করবেন না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন