আড়িয়াল বিল, সুবিশাল এক জলরাশি
আড়িয়াল বিল, সুবিশাল এক জলরাশি ঢাকার দক্ষিণে,মুন্সিগঞ্জ জেলায় পদ্মা ও ধলেশ্বরী নদীর মাঝামাঝিতে অবস্থিত প্রায় ১৩৬ বর্গ কিলোমিটার আয়তনের অবভূমি হলো আড়িয়াল বিল। এখানে বর্ষায় পানিতে টইটুম্বুর থাকে এবং শীতে শুকিয়ে পরিণত হয় বিস্তীর্ণ শস্যক্ষেতে। তখন যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ চোখে পড়ে শুধু। আড়িয়াল বিলে গেলেই এইরকম সৌন্দর্য উপভোগ করা সম্ভব। শীতের শুষ্ক মৌসুমে নানা রকম শীতের সবজি চাষ হয় আড়িয়াল বিলে, তবে এ বিলের বিশেষ আকর্ষণ হলো বিশাল আকৃতির মিষ্টি কুমড়া। পুরো আড়িয়াল বিল জুড়েই শীতে চাষ হয় মিষ্টি কুমড়া যা শীত শেষে পাকলে মাঠ থেকে তোলা হয়। শীতের শেষের দিকে আড়িয়াল বিলে কৃষকদের মূল ব্যস্ততা থাকে মিষ্টি কুমড়া নিয়ে। আড়িয়ার বিলের মিষ্টি কুমড়োগুলো বিশালাকৃতির হয়ে থাকে, এমন কোনো কোনো মিষ্টি কুমড়া দুই মনেরও বেশি ওজনের হয়ে থাকে। বিল থেকে নৌকাবোঝাই মিষ্টি কুমড়া নিয়ে আসা হয় গুন টেনে। এই গুন টানা বাংলাদেশের গ্রামাঞ্চলে একসময় অনেক চোখে পড়তো। বর্তমানে ইঞ্জিনের সহজলভ্যতার কারণে তা হারিয়ে গেলেও এখনো শীত কালে আড়িয়াল বিলে গুন টানা দেখা যায়। এছাড়াও তখন শুকনো আড়িয়াল বিলে খাবারের খোঁজে ঘুরে বেড়...