জাম্বুরি পার্ক ( Jamboree Park ), বন্দর নগরীর অন্যতম বিনোদন কেন্দ্র

জাম্বুরি পার্ক ( Jamboree Park )

বন্দর নগরী চট্টগ্রামের বিনোদন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে জাম্বুরি পার্ক। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে সাড়ে ১৮ কোটি টাকা ব্যয়ে পার্কটি সাজিয়েছে গণপূর্ত অধিদফতর। আগ্রাবাদের গড়ে ওঠা এই পার্কটি নগরীর সেরা একটি পার্কে হিসেবে ইতোমধ্যে প্রচুর সাড়া জাগিয়েছে। ৮.৫৫ একর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্কটিতে বিনোদনের নানা উপকরণ রয়েছে। মাঝখানে ৩ ফুট গভীরতার প্রায় ৫০ হাজার বর্গফুট আয়তনের জলাধার। এটি দেখতে অনেকটা অ্যামিবা আকৃতির। জলাধারের পাড়ে বসে সময় কাটাতে রয়েছে ৩ টি দুই ধাপের গ্যালারী। এছাড়া আছে দুটি পানির ফোয়ারা। দৃষ্টিনন্দন এই পার্কটির প্রান্ত ঘেঁষে চারদিকেই বসানো হয়েছে স্থায়ী বেঞ্চ। মাঠের মাঝখানে মাঝেমধ্যে সবুজ ঝোপ আরো আছে দুটি ছাউনি।
এক সময় দখলে থাকা মাঠটির এমন রূপান্তর পৌড় বৃদ্ধ থেকে শুরু করে তরুণ তরুণী সব বয়সের মানুষকেই আকর্ষণ করেছে। এখানে শরীর চর্চার জন্য আছে প্রশস্ত ও দীর্ঘ জগিং ট্র্যাক। প্রায় ৮ হাজার ফুট রানিং ওয়াকওয়ে। প্রাকৃতিক সৌন্দর্যের আবহে পার্কটিকে গড়ে তুলতে লাগানো হয়েছে ৬৫ প্রজাতির প্রায় ১০০০০ গাছ । দেশী বিদেশী নানা জাতের বৃক্ষের মধ্যে আছে সোনালু, নাগেশ্বর, চাঁপা, রাধাচূড়া, বকুল, শিউলি, সাইকাস, টগর, মৌ সন্ধ্যা, নয়নতারা, জারুলসহ আরো অনেক ফলজ বনজ গাছ। নিরাপত্তার জন্য আছে ১৪ টি ক্লোজ সার্কিট ক্যামেরা। 

জাম্বুরি পার্কের অন্যতম আকর্ষণ দেখতে অপেক্ষা করতে হবে সন্ধ্যা পর্যন্ত। যখন চারদিকে আঁধার ঘনিয়ে আসে পার্ক জুড়ে একে কে জ্বলে উঠে ৫০০ নানা রঙের এল ই ডি বাতি। ফোয়ারা গুলোও জ্বলে উঠে নানা আলোয়। নতুন রূপে হাজির হয় পার্কটি। আলো আধারীর বর্ণিল শোভায় এর সৌন্দর্য বেড়ে যায় কয়েক গুণ। আশপাশের কোন উঁচু ভবন থেকে দেখতে এটি আরো সুন্দর, আরো দৃষ্টি নন্দন।
চারপাশে চারটি স্থাপনা সহ পার্কটির উত্তর -পূর্ব কোণ ও দক্ষিণ-পশ্চিম কোণে পার্কের অতিথিদের জন্য রাখা হয়েছে আধুনিক শৌচাগার। পার্কে প্রবেশের জন্য রয়েছে ৬ টি ফটক। জলাবদ্ধতার কথা চিন্তা করে পার্কটিকে মূল সড়ক থেকে ৩ ফুট উঁচু করা হয়েছে। পানি নিষ্কাশনের জন্যে তৈরি করা হয়েছে অভ্যন্তরীণ মাষ্টার ড্রেন। ৮ সেপ্টেম্বর জাম্বুরি পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

জাম্বুরি পার্ক কখন যাবেন: স্বাস্থসচেতন মানুষের শরীর চর্চার সুবিধার্থে পার্কটি প্রতিদিন ভোর ৫ টা থেকে সকাল ৮টা পর্যন্ত খোলা থাকবে। আবার বিকেল ৪ টা থেকে রাত ৯ টা অবধি খোলা থাকবে মাঠটি।

জাম্বুরি পার্ক প্রবেশ ফী: জনসাধারণের জন্য পার্কটিতে প্রবেশে কোন মূল্য ধার্য করা হয় নি। যে কেউ বিনামূল্য এখানে প্রবেশ করতে পারবে।

জাম্বুরি পার্ক কি কি করা যাবে না: পার্কটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এখানে ধূমপান, বাদাম খাওয়া আর লেকের জলে গোসল করা নিষিদ্ধ করা হয়েছে। সতর্কতা: পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সকলের। দয়া করে ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলুন। 

মন্তব্যসমূহ

Popular Post

বিশ্বের প্রাচীন সভ্যতাসমূহ

রাঙ্গামাটি ভ্রমণ গাইড ( Rangamati vromon guide )

কাপ্তাই ভ্রমন ( Kaptai )

অবচেতন মন এবং আবেগ

মানসিক,স্নায়বিক,মাথাব্যাথা,মৃগিরোগ,মাদকাশক্তি ইত্যাদিতে ভোগান্তি? তাহলে পড়ুন এই পোস্ট।

জ্বিন সম্পর্কে বিস্তারিত জেনে নিন (জ্বিন জাতির বিস্ময়কর ইতিহাস) বইটি পড়ুন

পলওয়েল পার্ক ( Polwel Park )

১০০ বছর আগে ঢাকার কিছু দুর্লভ ছবি (Some rare pictures of Dhaka 100 years ago)

চন্দ্রনাথ পাহাড় ( Chandranath Hill )