ভাটিয়ারী লেক ( Vatiyari Lake )

অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের এক উপাখ্যান হলো চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা। প্রকৃতি যেন তার সৌন্দর্যের ডালির সবকিছুই ঢেলে দিয়েছে সীতাকুণ্ডে। এই চমৎকার পার্বত্য এলাকার সর্বত্রই  ছড়িয়ে ছিটিয়ে আছে সৌন্দর্যমন্ডিত অসংখ্য জায়গা। তার মাঝে ভাটিয়ারী লেক অপূর্ব এক জলাভূমি। ভাটিয়ারী পাহাড়ের মাঝে চমৎকার এই লেকটির কথা অনেকেই জানেন না। 

চট্টগ্রাম ভ্রমণে গেলে আপনাকে অবশ্যই যেতে হবে ভাটিয়ারী লেকে। চট্টগ্রাম সিটি গেট থেকে মাত্র ২০ মিনিটের দূরত্বে এই লেকটি অবস্থিত।  ভাটিয়ারীর পাহাড়ের অসাধারণ এক নৈসর্গিক লেক এই ভাটিয়ারী লেক। ভাটিয়ারী গলফ ক্লাব সংলগ্ন এই লেকটি সৌন্দর্যের এক অপার লীলাভূমি। সেনা বাহিনীর এলাকা হওয়ায় এলাকাটি অত্যন্ত পরিচ্ছন্ন, ভালোমানের রাস্তাঘাট আর নিরাপত্তার কোন অভাব নেই এখানে। 
স্ফটিক স্বচ্ছ লেকের পানিতে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে ঘুরে বেড়াতে পারবেন ইচ্ছেমতো। ঠিক যেন একটুকরো স্বর্গ চট্টগ্রামের মাঝে। ভাটিয়ারী বাসষ্টেন্ড থেকে দুই কিলোমিটার উত্তরে সমতল থেকে অনেক ওপরে এ লেকের অবস্থান। পাহাড়ের পাদদেশে জমে থাকা পানি থেকেই এখানে লেকের উৎপত্তি হয়েছে।  লেকটি অনেকটা সাপের লেজের মতো এঁকে বেঁকে চলে গেছে অনেক দূর। সূর্যের সোনালী আলো স্বচ্ছ লেকের জলে ঠিক যেন সোনার মতই চকচক করে। বর্ষা কালে ভাটিয়ারী লেকের সৌন্দর্য বেড়ে যায় বহুগুণ। একই সাথে পাহাড় এবং পাহাড়ের গায়ে সূর্যাস্ত আপনার মনকে ভরিয়ে দিতে যথেষ্ট।
আপনি চাইলে লেকে নৌকা নিয়ে ঘুরতে পারবেন, এখানে স্পিড বোট ও প্যাডেল বোট দুটোই আছে। আপনার ইচ্ছেমত যেকোনোটিতেই চড়তে পারেন। নৌকা নিয়ে লেকের পানিতে ভেসে বেড়ানোর সময় চোখে পড়বে নানান রকমের চমৎকার সব পাখিদের ছোটাছুটি। এছাড়া নির্দিষ্ট টাকা দিয়ে লেকের পানিতে ছিপ দিয়ে মাছ শিকার করতে পারবেন। লেকের উপরের অংশে রয়েছে নানান রকমের ফুল। রঙিন এই ফুলগুলো আপনাকে মুগ্ধ করবেই। মোট কথা শহরের খুব কাছেই প্রকৃতির মাঝে আপনার সময়টি অসাধারণ কাটবে। লেকের পাশেই রয়েছে গলফ ক্লাব যেখানে সেনাবাহিনী নিয়ন্ত্রিত গলফ কোর্স চলে। চাইলে সেখান থেকেও ঘুরে আসতে পারেন।এছাড়া এখান থেকে আপনি চলে যেতে পারবেন ভাটিয়ারী সান সেট পয়েন্টে। সেখানে সূর্যাস্ত দেখার অসাধারণ সুযোগ রয়েছে।

ভাটিয়ারী লেক কিভাবে যাবেন

ঢাকার ফকিরাপুল, সায়দাবাদ, মহাখালী বাসস্ট্যান্ড এ চট্টগ্রামগামী  বাসগুলো পেয়ে যাবেন। এস আলম, শ্যামলী, সৌদিয়া, ইউনিক, হানিফ, ঈগল, এনা, সোহাগ টি আর প্রভৃতি এসি ও নন-এসি বাস চট্টগ্রাম যায় প্রতিদিন। ভাড়া পড়বে ৪২০ থেকে ১১০০ টাকা। তারপর চট্টগ্রাম শহর সরাসরি ভাটিয়ারী যেতে সিএনজি অটো রিক্সা ভাড়ায় পাবেন। ভাড়া দেড়’শ থেকে দুই’শ টাকা নিবে। আর পাবলিক বাসে যেতে হলে আপনার জন প্রতি ১৫ থেকে ২০ টাকা নিবে। বাস পেয়ে যাবেন নগরীর প্রবেশ মুখ অলংকার সিটি গেইট এলাকা থেকেই।

ভাটিয়ারী লেক কোথায় থাকবেন

চট্টগ্রামে নানান মানের হোটেল আছে । নীচে কয়েকটি বাজেট হোটেলে নাম ঠিকানা দেয়া হলো:
হোটেল প্যা রামাউন্ট, স্টেশন রোড, চট্টগ্রাম।
হোটেল এশিয়ান এসআর, স্টেশন রোড, চট্টগ্রাম। 
হোটেল সাফিনা, এনায়েত বাজার, চট্টগ্রাম। একটি পারিবারিক পরিবেশের মাঝারি মানের হোটেল । 
হোটেল নাবা ইন, রোড ৫, প্লট-৬০, ও আর নিজাম রোড, চট্টগ্রাম। 
হোটেল ল্যান্ডমার্ক, ৩০৭২ শেখ মুজিব রোড, আগ্রাবাদ, চট্টগ্রাম।

মন্তব্যসমূহ

Popular Post

বিশ্বের প্রাচীন সভ্যতাসমূহ

রাঙ্গামাটি ভ্রমণ গাইড ( Rangamati vromon guide )

কাপ্তাই ভ্রমন ( Kaptai )

অবচেতন মন এবং আবেগ

মানসিক,স্নায়বিক,মাথাব্যাথা,মৃগিরোগ,মাদকাশক্তি ইত্যাদিতে ভোগান্তি? তাহলে পড়ুন এই পোস্ট।

জ্বিন সম্পর্কে বিস্তারিত জেনে নিন (জ্বিন জাতির বিস্ময়কর ইতিহাস) বইটি পড়ুন

পলওয়েল পার্ক ( Polwel Park )

১০০ বছর আগে ঢাকার কিছু দুর্লভ ছবি (Some rare pictures of Dhaka 100 years ago)

চন্দ্রনাথ পাহাড় ( Chandranath Hill )