বাংলাদেশী পাসপোর্টধারীদের জন্য ভিসা ফ্রি দেশের তালিকা সমুহ
কোনো আন্তর্জাতিক ভ্রমণের জন্য ভ্রমনকারীর পরিচয় এবং জাতীয়তা প্রত্যয়নকৃত নথি অথবা খুব ছোট করে বলতে গেলে পাসপোর্টের সাথে ভিসার কথাটা সহসাই চলে আসে যেখানে ভিসা নামের এই অনুমতি পত্রটি একটি দেশ কোন বিদেশী নাগরিককে প্রদান করে থাকে। সেই দেশে প্রবেশ এবং অবস্থানের সময়সীমা সহ যাবতীয় নিয়ম কানুন নির্ভর করে পাসপোর্টধারী দেশটার উপর। কখনো এই নিয়মে কড়াকড়ি আবার কোনো কোনো ক্ষেত্রে একদম শিথিল থাকে। আজকে আমরা জানবো বাংলাদেশী পাসপোর্টধারীরা কোন কোন দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন।
বাংলাদেশী পাসপোর্টধারীদের জন্য ভিসা মুক্ত দেশের তালিকা
ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথোরিটির ডাটার উপর ভিত্তি করে হেনলি পাসপোর্ট ইনডেক্স প্রতিবছর ২২৭ টি গন্তব্য ১৯৯ টি পাসপোর্টের ভিসা প্রক্রিয়া যাচাই করে বিশ্বের দেশগুলোর র্যাঙ্কিং প্রকাশ করে। ২০২১ এর সংস্করণ অনুযায়ী বাংলাদেশ এর র্যাঙ্কিং ১০৮ এ, যা গত বছরের তুলনায় ১০ ধাপ নিচে। এই র্যাঙ্কিংএ বাংলাদেশী বৈধ পাসপোর্টধারীরা বিশ্বের মোট ৪০টি দেশে ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবেন, তার ভেতর ১৯টি দেশ রয়েছে অন-এরাইভাল ভিসা অর্থাৎ গন্তব্যর দেশটিতে পৌছে প্রবেশের ঠিক আগ মুহুর্তে আবেদন করে ভিসা পাওয়া যাবে। ইলেকট্রনিক ভিসা পাওয়া যাবে শুধুমাত্র এশিয়ার দেশ শ্রীলংকায় প্রবেশের সময়। এছাড়া বাকি ২০টি দেশে প্রবেশের সময় কোন ধরনের ভিসা সংক্রান্ত কার্যক্রমের মধ্যে দিয়ে যেতে হবে না।
অন এরাইভাল ভিসার ১৯টি দেশ
আফ্রিকার ১৩টি দেশের মধ্যে রয়েছে মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেনেগাল, সিশেলেস, সিয়েরা লিওন, সোমালিয়া, টোগো, উগান্ডা, কেপ ভার্দে আইল্যান্ড, কেমোরস আইল্যান্ড এবং গিনি বিসাউ।
এশিয়ার যে তিনটি দেশে পৌছার পর ভিসা পাওয়া যাবে সেগুলো হলো মালদ্বীপ, নেপাল এবং তিমুর লেস্তে।
আমেরিকার শুধু বলিভিয়াতে অন এরাইভাল ভিসা পাওয়া যাবে।
ওশেনিয়ার দেশগুলোর মধ্যে থাকছে সামোয়া এবং টুভালু।
কোনো রকম ভিসা ছাড়া ২১ টি দেশ
আফ্রিকার ২ টি দেশ গাম্বিয়া এবং লেসোথো।
এশিয়ার ২টি দেশ ভূটান এবং ইন্দোনেশিয়া।
ক্যারিবিয়ান ১১টি দেশের মধ্যে রয়েছে বাহামা, বারবোডাস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, ডোমিনিকা, গ্রেনেডা, হাইতি, জ্যামাইকা, মন্টসেরাট, সেন্ট কিটস এন্ড নেবিস, সেন্ট ভিন্সেন্ট ও গ্রেনাডাইন্স এবং ত্রিনিদাদ ও টোবাগো।
ওশেনিয়ার ৬টি দেশের মধ্যে রয়েছে ভানুয়াতু, কুক আইল্যান্ড, নিউই, ফিজি, মাইক্রোনেশিয়া।
বাংলাদেশী পাসপোর্টের সামগ্রিক অবস্থা
হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২১ অনুযায়ী বাংলাদেশের সাথে একই সারিতে রয়েছে দক্ষিন পূর্ব ইউরোপের দেশ কসোভো এবং উত্তর আফ্রিকার দেশ লিবিয়া। এই দেশ দুটিতেও বিশ্বের ৪০টি দেশে ভ্রমনের পূর্বে নিজেদের দেশে কোনো রকম ভিসা সংক্রান্ত কর্মকান্ডের মুখোমুখি হতে হবে না।
বিগত দুই দশক জুড়ে বাংলাদেশী পাসপোর্টের অবস্থা বিবেচনা করলে পশ্চাদমুখী দৃশ্য দৃষ্টিগোচর হয়। ফ্রি ভিসায় বাংলাদেশী পাসপোর্টধারীদের এখন পর্যন্ত সবচেয়ে বেশী দেশ ভ্রমনের সুযোগ ছিলো ২০১০ এবং ২০১৪ সালে। বিশ্বের মোট ৪২টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যেতো। বছর দুটিতে বাংলাদেশের র্যাংকিং ছিলো যথাক্রমে ৮৫ এবং ৮৬।
২০০৬ সালে বাংলাদেশের অবস্থান ছিলো সর্বোচ্ছ ৬৮ তম। অবশ্য সে সময় হেনলি পাসপোর্ট ইনডেক্সের হিসেবকৃত গন্তব্যর সংখ্যা এখনকার তুলনায় অনেক কম ছিলো। ২৮টি দেশে ভিসা ছাড়া পার্মিট ছিলো বাংলাদেশী পাসপোর্টধারীদের।
২০০৯ থেকে ২০২১ পর্যন্ত বাংলাদেশের জন্য ভিসা মুক্ত দেশের সর্বনিম্ন সংখ্যা ছিলো ৩৮ এবং বছরটি ছিলো ২০১৭। অন্যান্য বছরগুলোতে সংখ্যাটি ৩৯ থেকে ৪১ এ উঠানামা করেছে সেই ধারাবাহিকতায় ২০১৯ এর সংখ্যাটি এ বছর আবার ফিরে আসে।
শেষ কথা
ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথোরিটির ডাটা মতে র্যাংকিং এর দিক থেকে বাংলাদেশ ক্রমাগত পিছিয়ে চলেছে। ২০১২ থেকে ২০১৩ তে ৯৩ থেকে ৮৫ তম স্থানে এসেছিলো। ২০১৫ থেকে ২০১৭ তে পর পর তিন বছর ৯৯ থেকে ৯৬ এবং ৯৫ তে উঠেছিলো। ২০১৮ থেকে ২০২০ সালের রেকর্ডটা গত ছয় বছরে অল্প অল্প উপরে উঠার মাত্রাটাকে একদম ম্লান করে দিয়েছে।
সুত্র - ইন্টারনেট
হাতে সময় থাকলে কষ্ট করে ভিজিট করে আসতে পারেন আমার অন্য ব্লগ থেকে

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন