চন্দ্রনাথ পাহাড় ( Chandranath Hill )
চন্দ্রনাথ পাহাড় ( Chandranath Hill ) বর্তমান সময়ের আলোচিত ভ্রমণপিপাসুদের জন্য আলোচিত স্থান। চারিদিকে সবুজের সমারোহ, বিভিন্ন পশু-পাখির শব্দ, ঠান্ডা বাতাস, কোলাহলমুক্ত নির্জনতা, পাহাড়ের উপর থেকে দুরের সুবিশাল সমুদ্র, এই সব রোমাঞ্চকর অনুভুতি দেবে এই পাহাড়। চন্দ্রনাথ পাহাড়ের অবস্থান - এই পাহাড় বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলায় অবস্থিত। সমুদ্র পৃষ্ট থেকে এই পাহাড়ের উচ্চতা প্রায় ১২০০ ফুট। এই পাহাড়ের উপরেই রয়েছে চন্দ্রনাথ মন্দির যা হিন্দু ধর্মালম্বীদের তীর্থস্থান। চন্দ্রনাথ পাহাড় কিভাবে যাবেন - চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার জন্য আপনাকে প্রথমেই যেতে হবে চট্টগ্রামের সীতাকুন্ডে। ঢাকা থেকে চট্টগ্রামে যে কোন বাসে উঠে সীতাকুন্ড বাজার নামতে হবে।সীতাকুন্ড বাজারে লোকাল সি,এন,জি পাওয়া যায় যেগুলো চন্দ্রনাথ পাহাড় পর্যন্ত যায়। পাহাড়ের কিছু আগেই সি,এনজি থেকে নেমে যেতে হবে। সি,এনজি থেকে নামার পর পাহাড়ের উপর পর্যন্ত হেটে যেতে হবে। পাহাড়ে উঠার সময় বাম পাশের পথ দিয়ে উঠবেন এতে একটু সময় বেশী লাগলেও সহজে উঠতে পারবেন। পাহাড়ে উঠতে এক ঘন্টার ও বেশী সময় লাগবে আর নামার সময় ৩০ মিনিট মত সময় লাগে। পাহাড়ে উঠার ...