পোস্টগুলি

নভেম্বর, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

একা ভ্রমণের উপকারিতা

ছবি
Pic - Unsplash আমরা হয়তো একা ভ্রমণ করতে চাই না। কিন্তু একাকি ভ্রমণের আলাদা মজা রয়েছে। এতে রয়েছে শিনীয় নানা বিষয়ও। আমেরিকান দার্শনিক ও কবি হেনরি ডেভিড থোরাও বলেছিলেন, যে মানুষ একাকী যাবেন, তিনি আজই যাত্রা শুরু করতে পারেন। আর যিনি অন্য কারো সঙ্গে ভ্রমণ করেন, তাকে অপরের প্রস্তুতির অপোয় থাকতে হবে। তাই একাকি ভ্রমণ এক ভিন্ন অভিজ্ঞতা ও অনুভূতি এনে দেবে। আপনি ঠিক যা করতে চাইছেন, তাই করতে পারবেন। এর চেয়ে মজার ঘোরাঘুরি আসলে আর হয় না। কোনো ধরনের বাধা আর আপনার উপর কাজ করবে না। নিজের পছন্দমতো স্থানে, পছন্দসই উপায়ে থেকে-খেয়ে আপনি দিব্যি ভ্রমণ করে আসতে পারবেন। একা ভ্রমণ করার কয়েকটি উপকারিতা ১. আত্মবিশ্বাস বাড়ায় একা ভ্রমণ করলে আপনার আত্মবিশ্বাসের মাত্রা আগের চেয়ে অনেক বাড়বে। ভ্রমণের পরিকল্পনা থেকে শুরু করে সে পরিকল্পনা বাস্তবায়ন পর্যন্ত বহু বিষয় আছে, যা আপনাকে একাই করতে হবে। আর এ কাজ করতে গিয়ে আপনি যে অভিজ্ঞতা লাভ করবেন, তাতে ভবিষ্যতে আপনার আত্মবিশ্বাস অনেকখানি বেড়ে যাবে। ২. অনেক বিষয় না ভাবলেও চলে বন্ধু-বান্ধব কিংবা পরিবারের সদস্য, যার সঙ্গেই ঘুরতে যান না কেন, তাতে আপনার স্বাধীনতা অনেকখানি কমে যায়। য...

ভ্রমণ মানুষকে যেভাবে পরিবর্তন করে

ছবি
Pic - Unsplash বলা হয়ে থাকে যে, ভ্রমণ মানুষের শারীরিক ও মানসিক পরিবর্তনে যেমন সহায়তা ভূমিকা রাখে থাকে তেমনই তার আত্মার প্রশান্তি লাভ ও আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি নতুন এক অন্তর্দৃষ্টি দিয়ে থাকে। যে দৃষ্টি তাঁকে যেকোনো বিষয় বা বস্তুকে নতুন করে দেখার, উপলব্ধি করার চমৎকার এক ভঙ্গিমা বাতলে দেয়। ভ্রমণের উপকারিতা দেখা যায় ব্যক্তির সামাজিক এবং ব্যক্তিগত জীবনেও। বিভিন্ন ধর্মগ্রন্থগুলোতেও ভ্রমণকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। কেননা সেটা সৃষ্টিকর্তার সৃষ্টিকে দেখার ভেতর দিয়ে সৃষ্টিকর্তার মহিমান্বিত রূপ ও বিশালতাকেই তুলে ধরে থাকে। কথা হচ্ছে ভ্রমণ কীভাবে মানুষকে পরিবর্তন করে থাকে? অনেকের মধ্যেই এমন জিজ্ঞাসা হতেই পারে। সে যাই হোক, ভ্রমণের উপকারিতা বা ভ্রমণ মানুষের সামাজিক এবং মানবিক যে পরিবর্তন ঘটিয়ে থাকে সেটা কীভাবে হয়ে থাকে তা নিয়েই জানবো আজকে আমরা।  আত্মবিশ্বাসী করে তোলা  প্রাত্যহিক জীবনের নানান বন্ধুর পথ ও কঠিন বাস্তবতা মানুষের নিজের প্রতি বিশ্বাস ও আস্থাকে ধীরে ধীরে কমিয়ে ফেলে। মানুষ হয়ে পড়ে আত্মবিশ্বাসহীন ও হতাশ। ভ্রমণ আপনাকে সহায়তা করে নিজের প্রতি বিশ্বাস অর্জন করতে। উঁচু পাহাড়ে দীর্ঘ ...

বাংলাদেশী পাসপোর্টধারীদের জন্য ভিসা ফ্রি দেশের তালিকা সমুহ

ছবি
কোনো আন্তর্জাতিক ভ্রমণের জন্য ভ্রমনকারীর পরিচয় এবং জাতীয়তা প্রত্যয়নকৃত নথি অথবা খুব ছোট করে বলতে গেলে পাসপোর্টের সাথে ভিসার কথাটা সহসাই চলে আসে যেখানে ভিসা নামের এই অনুমতি পত্রটি একটি দেশ কোন বিদেশী নাগরিককে প্রদান করে থাকে। সেই দেশে প্রবেশ এবং অবস্থানের সময়সীমা সহ যাবতীয় নিয়ম কানুন নির্ভর করে পাসপোর্টধারী দেশটার উপর। কখনো এই নিয়মে কড়াকড়ি আবার কোনো কোনো ক্ষেত্রে একদম শিথিল থাকে। আজকে আমরা জানবো বাংলাদেশী পাসপোর্টধারীরা কোন কোন দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন। বাংলাদেশী পাসপোর্টধারীদের জন্য ভিসা মুক্ত দেশের তালিকা ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথোরিটির ডাটার উপর ভিত্তি করে হেনলি পাসপোর্ট ইনডেক্স প্রতিবছর ২২৭ টি গন্তব্য ১৯৯ টি পাসপোর্টের ভিসা প্রক্রিয়া যাচাই করে বিশ্বের দেশগুলোর র‍্যাঙ্কিং প্রকাশ করে। ২০২১ এর সংস্করণ অনুযায়ী বাংলাদেশ এর  র‍্যাঙ্কিং ১০৮ এ, যা গত বছরের তুলনায় ১০ ধাপ নিচে। এই র‍্যাঙ্কিংএ বাংলাদেশী বৈধ পাসপোর্টধারীরা বিশ্বের মোট ৪০টি দেশে ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবেন, তার ভেতর ১৯টি দেশ রয়েছে অন-এরাইভাল ভিসা অর্থাৎ গন্তব্যর দেশটিতে পৌছে প্রবেশের ঠিক আগ মুহুর্তে আবেদন করে...

রাঙ্গামাটি ভ্রমণ গাইড ( Rangamati vromon guide )

ছবি
বাংলাদেশ ষড়ঋতুর দেশ। ঋতুর পালা বদলে আসে শীত। শীতকালকে বলা হয় পাহাড় ভ্রমণের আদর্শ সময় তাই শীতকালে রাঙ্গামাটির হাজার পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠে। কুয়াশা মাখা হিমেল পরিবেশ প্রকৃতিকে আরো নবীন করে তোলে। তাই এই শীতে শতশত গাড়ির যান্ত্রিক কোলাহলে ধ্যান ভাঙে গুরুগম্ভীর বৌদ্ধ সন্ন্যাসীদের শহর রাঙামাটির।  সারাটা শীত মৌসুম জুড়ে যেন উৎসব লেগে থাকে এই ছোট্ট পাহাড়ী মফস্বল শহরটিতে। ১০টি ভাষাভাষীর ১১টি জনগোষ্ঠীর নিজস্ব সাংস্কৃতিক, নৃতাত্ত্বিক কৃষ্টির সংস্পর্শে আসতে হলে আপনাকে শীত মৌসুমেই আসতে হবে রাঙামাটি। রাঙ্গামাটি বেড়াতে এলে হাতে অন্ততঃ দুই দিন সময় নিয়ে আসবেন। তা না হলে ভ্রমন অপূর্ণ রাখার যন্ত্রণা নিয়েই কিন্তু ফিরতে হবে। চলুন দেখে নেই রাঙ্গামাটির দর্শনীয় স্থানসমূহ কি কি ও তাদের বিস্তারিত বর্ণনা। রাঙ্গামাটির দর্শনীয় স্থান সমুহ শুভলং ( Shuvolong ) পর্বতপ্রেমী পর্যটকরা যেতে পারেন শুভলং অভিমুখে। পাহাড় হ্রদের নিবিড় নৈকট্যে আপনার মনেও সৃষ্টি করতে পারে ভিন্ন এক অনুভূতি। কিন্তু একটাই র্দূভাগ্য শীত মৌসুমে ঘুমিয়ে থাকে এখানকার পাহাড়ি ঝর্ণাগুলো। রিজার্ভ বাজার থেকে বোটে করে শুভলং যেতে হবে। শুভলং এর পাহাড়...

পলওয়েল পার্ক ( Polwel Park )

ছবি
পলওয়েল পার্ক এন্ড কটেজটি রাঙ্গামাটি জেলায় অবস্থিত।পলওয়েল পার্ক পুলিশের তত্ত্বাবধানে ডিসি বাংলো রোডের পাশে কাপ্তাই লেকের ঠিক কোল ঘেঁষে তৈরি করা হযেছে। যা সৃজনশীলতার ছোঁয়ায় হয়ে উঠেছে রাঙ্গামাটির অন্যতম সেরা বিনোদন কেন্দ্র। বৈচিত্রময় ল্যান্ডস্কেপ, অভিনব নির্মাণশৈলী ও নান্দ্যনিক বসার স্থান পলওয়েল পার্কটিকে দিয়েছে ভিন্ন ধরনের এক মাত্রা। নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে এবং বিনোদনের জন্য প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে উঠে পলওয়েল পার্ক। মুখোশের আদলে তৈরী করা হয়েছে পার্কটির প্রবেশপথ। প্রবেশপথের পাশেই ভিন্ন আরেকটি মুখোশ আকৃতির টিকেট কাউন্টার। প্রবেশমূল্য, জনপ্রতি ৩০ টাকা। পাঁচ বছরের কম বয়সী বাচ্চাদের জন্য টিকেট লাগবেনা। পার্কটি রাত ৮টা পর্যন্ত খোলা থাকে।  এখানে শিশুদের বিনোদনের জন্য রয়েছে কিডস জোন। শিশুদের আনন্দ দিতে এই পার্কে বিভিন্ন রকম রাইডের ব্যবস্থা রয়েছে। টিকেটের মূল্য রাইড ভেদে ৩০ থেকে ৪০ টাকা। টিকেটের দামের তুলনায়, অনেক বেশি সময় ধরে বাচ্চারা এখানে রাইডগুলো উপভোগ করতে পারে। বাঙালির জীবনের সাথে মিশে থাকা গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে কিডস জোনের অপর প্রা...