Sairu Hill Resort
Sairu Hill Resort সাইরু হিল রিসোর্ট ( Sairu Hill Resort ) বান্দরবান শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে অবস্থিত একটি সুন্দর এবং মনোরোম রিসোর্ট। এটি সৌন্দর্যের দিকে প্রথম সারিতে থাকা রিসোর্ট হলেও এটির খরচ বান্দরবানে সবচেয়ে বেশী এক্সপেনসিভ রিসোর্ট। নান্দনিক স্থাপত্য, আধুনিক অবকাশ যাপনের সব ব্যাবস্থা নিয়ে তৈরী করেছে এই বিলাসবহুল রিসোর্টটি। সৌন্দর্যের দিক থেকে দেশের অন্যান্য রিসোর্ট এর তুলনায় এই রিসোর্টটি প্রথম কাতারে থাকবে। পাহাড়, নদী, আকাশ, মেঘ আর নান্দনিক অঙ্গ ভঙ্গিমায় সাজানো গোছানো এই রিসোর্টটি একসঙ্গে চোখ আর মনের প্রশান্তি এনে দেয়। লোক মুখে শোনা যায় কোনো এক প্রেমপিয়াসি পাহাড়ী কন্যার নামে এই রিসোর্ট এর নামকরন করা হয়েছে। এই রিসোর্ট এর প্রতিটি মূহুর্ত অনন্য উপভোগ্য। নীলগিরি যাওয়ার পথে বান্দরবান-থানচি সড়ক ধরে যাওয়ার পথে চিম্বুক পাহাড়ের আগে দেখা মিলবে এই অনন্য সুন্দর রিসোর্টটির। রিসোর্টটির আগে আর্মি ক্যাম্প এর অবস্থান হওয়াতে নিরাপত্তা নিয়ে চিন্তা করার কোনো কারন নেই। প্রায় ১৮০০ ফুট উচ্চতায় নান্দনিক ডিজাইন এবং প্রকৃতির ছায়ায় সাজানো গুছানো সুন্দর একটা পরিবেশে গড়ে তোলা এই রিসোর্ট এর চা...