পোস্টগুলি

জুলাই, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পোখরা, পৃথিবীর বুকে একটুকরো স্বর্গ

ছবি
পোখরা ভ্রমণ পোখরা কাঠমান্ডু শহর থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত, পোখারা শহর প্রতিটি ভ্রমণকারীর কাছে যেন পৃথিবীর বুকে একটুকরো স্বর্গ। সবুজ বন, মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং শান্ত হ্রদে ঘেরা নয়নাভিরাম পোখারা নেপালের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান। প্রতিবছর প্রকৃতির টানে আচ্ছন্ন হয়ে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে হাজারও দেশী-বিদেশী পর্যটকদের ভিড় জমে এই শহরে।  আমার ব্লগের পাঠকদের উদ্দেশ্যে পোখরা দর্শনের ৭টি জনপ্রিয় স্থানকে তুলে ধরা হলো : বেগনাস হ্রদ সাত হ্রদের শহর পোখরার অন্যতম জনপ্রিয় স্থান বেগনাস হ্রদ। নেপালের তৃতীয় বৃহত্তম এবং পোখারার দ্বিতীয় বৃহত্তম হ্রদ এটি। এই মিঠা পানির এই হ্রদটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। যার অন্যতম কারণ এতে রয়েছে প্রাকৃতিক পরিবেশে গড়া অসংখ্য রিসোর্ট। পানি সেচ এবং কিছু অংশে মৎসপালনের কাজে ব্যবহৃত হয় এই হ্রদটি। ১৯৮৮ সালে নির্মিত বাঁধটিতে হ্রদের পানি নিয়ন্ত্রিত হয় যা খুডি খোলা নামে পরিচিত। হ্রদটির পরিবেশ এবং আশেপাশের রিসোর্টগুলো আপনার সত্তাকে দিবে প্রশান্তি। পোখরা বিমানবন্দরটি বেগনাস হ্রদটির দূরত্ব প্রায় ৭ দশমিক ৫ মাইল। সেখান থেকে দুই মাইল পেরোলেই বেগনাস মার্কেট...

তুরস্ক ভ্রমণের আগে যে বিষয় জানা প্রয়োজন

ছবি
তুরস্ক ভ্রমণের আগে যে বিষয় জানা প্রয়োজন বৈচিত্র্যময় পরিবেশ, রোমাঞ্চকর উৎসব, প্রাচীন ইতিহাস ও অপূর্ব সব খাবারের সমারোহ যে কোন দেশের থেকে তুরস্ককে আলাদা করে রাখে। এসব বৈচিত্র্যময়তার জন্যই তুরস্ককে উপভোগ করার আগেই তুরস্ক সম্পর্কে কিছু তথ্য আপনার জানা প্রয়োজন। ভিসার আবেদন অনেক দেশে ঘুরতে যেতে ভিসার প্রয়োজন হয়। কিছু দেশে পৌঁছনোর পর ভিসা দিয়ে দেয়া হয়। কিন্তু তুরস্ক যেতে আপনাকে আগেই ভিসা নিয়ে নিতে হবে। তুরস্কে ভিসার জন্য আবেদনের পূর্বে দেখে নিন আপনার পাসপোর্টের মেয়াদ কতদিন আছে। আপনি যেদিন তুরস্ক যেতে চান সেদিন থেকে অন্তত ছয় মাস পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। অন্যথায় আপনার ভিসার অনুমোদন না পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সাধারণত ভিসা পেতে আপনাকে অন্তত দুই সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে। তাই আবেদনটা আগে থেকে করে রাখলে সুবিধা হবে। সহজ কিছু তুর্কী ভাষা শিখে নিন তুরস্কের মানুষ সাধারণত খুব মিশুক। তাই কেউ যদি রাস্তার পরিচয়ে আপনাকে তার বাড়িতে তুরস্কের কফি বা চায়ের আমন্ত্রণ দিয়ে ফেলে তবে অবাক হবেন না। এর জন্য আপনাকে শুধু তুর্কী ভাষায় একটু “‌হায়, হ্যালো” বলাটা শিখতে হবে। তবে বন্ধুত্বের অসৎ ব্যবহার করা মানুষ থেকে ...

যে কারণে ইন্দোনেশিয়া হতে পারে আপনার পরবর্তী ভ্রমণ গন্তব্য

ছবি
ইন্দোনেশিয়া  ভ্রমণের কারন অন্য দশজন সাধারণ মানুষের মত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অবকাশ যাপন ঠিকানার তালিকায় রয়েছে ইন্দোনেশিয়ার বালি দ্বীপের নাম। আয়ুং নদীতে ভেলায় চড়ে ভেসেছেন, ঘুরে বেড়িয়েছেন জেসিলুই রাইস ট্যারেস এরপরই গিয়েছেন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। আজ আপনাদের এমন আরো ১৫টি কারণ জানাবো, কেন ইন্দোনেশিয়া হতে পারে আপনার পরবর্তী ভ্রমণ গন্তব্য। ১. জনপূর্ণ জাকার্তা এক কোটি মানুষের ৬৬১ বর্গকিলোমিটার বিস্তৃত এক শহর এই জাকার্তা। যার অলিতে গলিতে রন্ধন শিল্প আর সংস্কৃতি বিপুল সমাহার। ২০১৫ তে টেলিগ্রাফ ট্রাভেলের পাতায় লিখতে গিয়ে এভাবেই জাকার্তার বর্ণনা দিয়েছেন সিমন পার্কার। প্রাচীন বাতাভিয়ার পথ আপনাকে নিয়ে যাবে ইন্দোনেশিয়ার ডাচ ঔপনিবেশিক অতীতে। অন্যদিকে আধুনিক মেন্টাং জেলায় ঢুকলেই আপনার কানে ভেসে আসবে গানের আসরের মূর্ছনা। বিলাসবহুল রেস্তোরাঁ আর হোটেল ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে সেখানে। আকাশচুম্বী একেকটা দালানের চূড়ায় চোখে পড়বে বিশ্বের প্রখ্যাত নানান রেস্টুরেন্ট, বার এবং নাইটক্লাব। শপাহলিকদের চাহিদা মেটাতে রয়েছে প্রকাণ্ড সব বিপণীবিতান। ২. বৃহত্তম সরীসৃপ গিরগিটি কমোডো বিশ্বের ব...

আড়িয়াল বিল, সুবিশাল এক জলরাশি

ছবি
আড়িয়াল বিল, সুবিশাল এক জলরাশি ঢাকার দক্ষিণে,মুন্সিগঞ্জ জেলায় পদ্মা ও ধলেশ্বরী নদীর মাঝামাঝিতে অবস্থিত প্রায় ১৩৬ বর্গ কিলোমিটার আয়তনের অবভূমি হলো আড়িয়াল বিল। এখানে বর্ষায় পানিতে টইটুম্বুর থাকে এবং শীতে শুকিয়ে পরিণত হয় বিস্তীর্ণ শস্যক্ষেতে। তখন যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ চোখে পড়ে শুধু। আড়িয়াল বিলে গেলেই এইরকম সৌন্দর্য উপভোগ করা সম্ভব।  শীতের শুষ্ক মৌসুমে নানা রকম শীতের সবজি চাষ হয় আড়িয়াল বিলে, তবে এ বিলের বিশেষ আকর্ষণ হলো বিশাল আকৃতির মিষ্টি কুমড়া। পুরো আড়িয়াল বিল জুড়েই শীতে চাষ হয় মিষ্টি কুমড়া যা শীত শেষে পাকলে মাঠ থেকে তোলা হয়। শীতের শেষের দিকে আড়িয়াল বিলে কৃষকদের মূল ব্যস্ততা থাকে মিষ্টি কুমড়া নিয়ে। আড়িয়ার বিলের মিষ্টি কুমড়োগুলো বিশালাকৃতির হয়ে থাকে, এমন কোনো কোনো মিষ্টি কুমড়া দুই মনেরও বেশি ওজনের হয়ে থাকে। বিল থেকে নৌকাবোঝাই মিষ্টি কুমড়া নিয়ে আসা হয় গুন টেনে। এই গুন টানা বাংলাদেশের গ্রামাঞ্চলে একসময় অনেক চোখে পড়তো। বর্তমানে ইঞ্জিনের সহজলভ্যতার কারণে তা হারিয়ে গেলেও এখনো শীত কালে আড়িয়াল বিলে গুন টানা দেখা যায়। এছাড়াও তখন শুকনো আড়িয়াল বিলে খাবারের খোঁজে ঘুরে বেড়...

ঐতিহ্য ও আধুনিকতায় সমৃদ্ধ চীন

ছবি
ঐতিহ্য ও আধুনিকতায় সমৃদ্ধ চীন খ্রিস্টপূর্ব ১৬০০ সালের স্যাং যুগে গঠিত হওয়া চীন এশিয়ার প্রাচীন দেশ গুলোর মধ্যে একটি। পরিবেশগত দিক থেকেও চীনের প্রকৃতি প্রাচীন ধাঁচের। আর বৈচিত্র্যের দিক থেকে এশিয়াতে চীনের অবস্থান হবে প্রথম সারিতে। ঐতিহাসিক স্থাপত্য থেকে শুরু করে আধুনিক আকাশচুম্বী দালানকোঠা সবই রয়েছে বিশাল আকৃতির এই দেশে। চীনে প্রথমবার ভ্রমণ করলে যেসব স্থানে যাওয়া উচিৎ সেসব শহরের বর্ণনা নিয়ে আজকের পোস্ট। সাংহাই চীনের সবচেয়ে আধুনিক শহর সাংহাই। পৃথিবীর দীর্ঘতম উঁচু আধুনিক স্থাপত্যের কয়েকটির দেখা মিলবে এই শহরে। ওরিয়েন্টাল পার্ল রেডিও এন্ড টেলিভিশন টাওয়ার বিশ্বের ষষ্ঠতম উঁচু টাওয়ার। যেটি হুয়াংপু নদীর তীরে অবস্থিত। ৪৬৮ মিটার উঁচু এই বিশাল টাওয়ার স্থাপিত হয়েছে ১১টি গোলাকার কাঠামোর উপর। এই টাওয়ারে তিনটি ফ্লোর রাখা হয়েছে শহরের প্যানোরামা ভিউ দেখার জন্য। প্রাচীন এই শহরের অমূল্য সব ধ্বংসাবশেষ সংরক্ষিত আছে সাংহাই মিউনিসিপাল হিস্টোরি জাদুঘরে। অসাধারণ রকমের আধুনিক কায়দায় সাজানো স্পেস ক্যাপসুলে গিয়ে অভিজ্ঞতা নিতে পারেন ছায়াপথের সব রহস্যময় দৃশ্যের। পুডং এর সাংহাই ডিজনিল্যান্ড পার্ক পৃথিবীর ষষ্ঠ ও সবচেয়ে...

ভ্রমণের সময় প্রয়োজনীয় গ্যাজেট সমূহ

ছবি
ভ্রমণের সময় প্রয়োজনীয় গ্যাজেট সমূহ ঘুরতে যেতে কে না ভালোবাসে? ট্যুরকে আরামদায়ক এবং স্মরণীয় করতে আমাদের সাহায্য করে বিভিন্ন গ্যাজেট সমূহ। সে সকল গ্যাজেট সমূহ ট্যুরে আপনার সহায়ক হতে পারে, তার সংক্ষিপ্ত আলোচনাই এ আর্টিকেলের আলোচ্য বিষয়। স্মার্টফোন আজকাল ট্যুরে যাওয়ার জন্য অন্য কোন গ্যাজেট না হলেও স্মার্টফোন সাথে থাকা চাই। এই স্মার্টফোনেই তোলা যায় ছবি, করা যায় ভিডিও, দেখা যায় লোকেশন। আজকাল তো এমন অনেক স্মার্টফোন এসেছে যার সাহায্যে রাতেও স্পষ্ট ছবি তোলা যায়, ছবি তোলা যায় পানির নিচেও। এছাড়াও হাতে স্মার্টফোন থাকলে খুব সহজে হোটেল বুকিং থেকে শুরু করে বাস, ট্রেন এমনকি প্লেনের টিকেটও কাটা সম্ভব। হেডফোন যাত্রা পথে একটু গান শুনলে সময় ভাল কাটে। অনেকেই যাত্রা পথে বাসে বা ট্রেনে ঘুমাতে পারেন না। সেক্ষেত্রে লাউডস্পিকারে গান শোনাও সম্ভব না। তাই যাত্রা পথে একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে হেডফোন। রাস্তার পাশের ফুটপাত থেকে শুরু করে বড় বড় শপিং মল গুলোতেও হেডফোন পাওয়া যায়। আজকাল তারবিহীন একধরণের হেডফোন পাওয়া যাচ্ছে বাজারে। যাকে বলে ব্লুটুথ হেডফোন। আপনার যদি গান শুনতে শুনতে ঘুমিয়ে যাবার অভ্যাস থেকে থাকে তবে এ...