পোখরা ( Pokhra ) ভ্রমন (নেপালের দ্বিতীয় বৃহত্তম শহর )
নেপালের দ্বিতীয় বৃহত্তম শহর পোখরা ( Pokhara) যা কাঠমুণ্ড উপত্যকার পশ্চিমে এবং নেপালের কেন্দ্রে অবস্থিত। সাত হ্রদের শহর নামে পরিচিত পোখরা শহর পর্যটকদের পছন্দের একটি শহর। প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে এই শহর সাংস্কৃতিক ঐতিহ্যেও সমৃদ্ধ। পৃথিবীর মধ্যে যেন এক টুকরো স্বর্গ এই পোখরা শহর। আর তাই তো প্রতি বছর অসংখ্য পর্যটক দূর দূরান্ত থেকে নেপাল ( Nepal) এর এই শহরে ঘুরতে আসে। পোখরার দর্শনীয় স্থান - পোখরা শহরে দেখার মতো অনেক দর্শনীয় স্থান রয়েছে। এখানকার সুন্দর স্বচ্ছ লেক মনকে যেমন শান্ত করে তেমনি দিগন্ত জোড়া পাহাড়ের দৃশ্য মনকে উদার করে তুলে। আবার এখানকার মনোরম পরিবেশ দেখার সাথে পর্যটকরা নৌকায় ঘুরে বেড়াতেও বেশ পছন্দ করে। পোখরার দর্শনীয় স্থান গুলো নিচে তুলে ধরা হল- ফেওয়া লেক ( Phewa Lake) : নেপালের দ্বিতীয় বৃহত্তম এই লেকে প্রচুর পর্যটকের সমাগম ঘটে। বিভিন্ন ধরনের জল খেলায় মেতে উঠার সাথে সাথে ওয়াটার রাইডের মজা পাবেন এখানে। যেমন- ক্যানোইং , নৌকা চালানো , সাঁতার কাটা , সেইলিং , মাছ ধরা ও কায়াকিং। এছাড়াও এখানে দেখতে পারবেন বিভিন্ন পাখির সমারোহ। এই লেকের মাঝে “ বারাহি ” নামের একটি মন...