ভ্রমন গাইডের যে গুণাবলী থাকা প্রয়োজন
ভ্রমণ গাইডের গুনাবলী
ভ্রমনের পরিমান বেড়ে যাওয়ার সাথে সাথে তৈরি হয়েছে হাজারও কাজের সুযোগ। ভ্রমন গাইড তার মধ্যে অন্যতম। ছাত্র অবস্থায় ছুটির সময়ে এই ধরনের কাজের সুযোগ থাকায় বহু তরুন এমন কাজে এগিয়ে আসছে। ভ্রমন গাইড হতে চাইলে কতগুলো গুনাবলি গড়ে তোলা গুরুত্বপূর্ণ। এই সকল গুনাবলির কথাই জানাবো আজকের এই পোস্টে।
ভ্রমনের প্রতি আগ্রহ ও ভালবাসা
ভ্রমন গাইড হতে চাইলে অবশ্যই ভ্রমনের প্রতি আগ্রহ থাকতে হবে। ভ্রমনের প্রতি ভালবাসা না থাকলে কেবল পেশার প্রয়োজনে এই পেশায় খুব বেশি সফল হওয়া সম্ভব না। ভ্রমনের প্রতি আগ্রহ এই পেশার সবচেয়ে বড় শক্তি।
ভ্রমন জায়গা সম্পর্কে জানা
ভ্রমন গাইডকে অবশ্যই ভ্রমনের এলাকা সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখতে হবে। ঘুরতে গেলে অবশ্যই সেই এলাকার প্রতি বিষয় পরিচিতি করন বেশ গুরুত্বপূর্ণ। তাই সেই এলাকার সব কিছু আগে থেকেই জেনে নিতে হবে।
ভাষায় দক্ষতা
বর্তমান সময় দেশ বিদেশে ভ্রমনের সুযোগ বেড়ে যাবার দরুন ভাষাগত দক্ষতার প্রয়োজন ও অধিক। ইংরেজিতে শক্ত দখলের সাথে সাথে ইদানিং অন্যান্য ২/৩ টি ভাষার উপর জোড় থাকলে অবশ্যই ভ্রমন গাইড সুবিধা পাবে। এটি একজন গাইডকে অন্যদের থেকে আলাদা করতে পারে।
পরিশ্রম ও দায়িত্ববোধ
একজন ভ্রমন গাইডের অবশ্যই প্রচন্ড পরিশ্রমের মানসিকতা রাখতে হবে। ভ্রমনের ক্ষেত্রে সে দলের অভিভাবকের ভূমিকা পালন করে থাকে তাই তার ভেতর দায়িত্ববোধ থাকতে হবে। পুরো ভ্রমনের ভাল খারাপ অনেকটাই তার উপর নির্ভর করবে।
সততা ও বিশ্বাস
ভ্রমন গাইডকে কেবল মাত্র বিশ্বাসের দরুনই একজন ভ্রমণকারী সাথে নিয়ে থাকে। তাই ভ্রমন গাইডকেও সেই বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। অসৎ মানুষ এই পেশায় আসতে পারলে খুব বেশি সময় টিকে থাকতে পারবে নাহ।
অন্যান্য গুণাবলী
এখনকার সময়ে একজন ভ্রমন গাইডের অবশ্যই ভাল ছবি তোলার ক্ষমতা থাকতে হবে। এছাড়াও টুকু টাক রান্না জানা থাকলে তা বিশাল সুবিধা করে দেবে। যে কোন অবস্থা, বিপদ আপদের বিষয়ে সচেতন হতে হবে। এবং কখন কোন বিরুপ পরিস্থিতি হলে তা কাটিয়ে উঠার ক্ষমতা রাখতে হবে।

Nice Post
উত্তরমুছুনYou are providing good information and I like your post. We have also shared some blogs related world travelling and tourism travelling blogs which gives the best information regarding travel and tourism around the world.
Nice Blog
উত্তরমুছুনYou are sharing great information with us. We have also some information about international Red lather Cricket balls or Kashmir Willow Bat.