বিশ্বের প্রাচীন যত সভ্যতা : মিসরীয় সভ্যতা
মানব ইতিহাস বিকাশে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি হল পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সভ্যতার উদ্ভব। সভ্যতার ক্রমান্বয়ে উন্নতির ফলেই মানুষের জীবনযাত্রা সহজ থেকে সহজতর হয়েছে৷ আজকের আধুনিক যুগও সভ্যতার কল্যাণেই বাস্তব রুপ পেয়েছে ৷ বন্যতা থেকে বর্বরতা এবং বর্বরতা থেকেই মানুষ ধীরে ধীরে সুশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হয়ে ওঠে ৷এরই ধারাবাহিকতায় আজকের এই মানবগোষ্ঠী তাদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক কর্মকান্ড- দ্বারা জীবনপ্রবাহের মানোন্নয়ন করতে থাকে ৷ বিশেষ সময়-কালের পরিপ্রেক্ষিতে মানবগোষ্ঠীর বিভিন্ন সম্মিলিত কর্মকান্ড সভ্যতা নামে পরিচিত হয়৷ প্রাচীনকালে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বহু সভ্যতা গড়ে ওঠে ৷ এই সিরিজে পৃথিবীর কয়েকটি বিখ্যাত ও উল্লেখযোগ্য সভ্যতাকে ছবি ও তথ্যে পাঠকদের কাছে তুলে ধরার প্রয়াস। মিশরীয় সভ্যতা পৃথিবীর ইতিহাসে প্রাচীন সভ্যতাগুলোর অন্যতম হচ্ছে মিশরীয় সভ্যতা৷ প্রায় ৫০০০ থেকে ৩০০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে নীল নদের তীরবর্তী মিশরে এই সভ্যতার বিকাশ ঘটে ৷ মিসরীয় সভ্যতার উদ্ভব ও বিকাশে ভূপ্রকৃতি ও আবহাওয়া অনন্য ভূমিকা পালন করেছে ৷ উত্তরে ভূমধ্যসাগর, দক্ষিণে নুবিয়ার মরুভূমি...