চীনে মোবাইলফোন সংক্রান্ত নতুন আইন হচ্ছে।

এখন থেকে দেশটিতে গ্রাহকদের সিম নিতে হলে ব্যক্তিগত তথ্যাদি নিবন্ধন করতে হবে। এর সঙ্গে জমা দিতে হবে চীনা নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের কপি ও বিদেশি নাগরিকদের পাসপোর্টের কপি। আজ বুধবার থেকে গোটা চীনে এই আইন বাস্তবায়িত হতে যাচ্ছে।
এর পাশাপাশি একজন ক্রেতা একসঙ্গে সর্বোচ্চ ১৮টি নম্বর কিনতে পারবে। চীনে একটি মুঠোফোন সিমকার্ডের মূল্য মাত্র ৫০ ইউয়ান।
চীনের অর্থনৈতিক বিষয়ক পত্রিকা চায়না ইকোনমিক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই নতুন আইনের মাধ্যমে চীনে মুঠোফোনসংক্রান্ত অপরাধ কমে আসবে। নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার্থে এই আইন কার্যকর ভূমিকা রাখবে।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি চীন মুঠোফোন সেবার অন্যতম একক বৃহত্তম বাজার। গত জুলাই মাসের হিসাব অনুযায়ী দেশটিতে মুঠোফোন গ্রাহকের সংখ্যা ৭৯৫ মিলিয়ন।

মন্তব্যসমূহ

Popular Post

বিশ্বের প্রাচীন সভ্যতাসমূহ

রাঙ্গামাটি ভ্রমণ গাইড ( Rangamati vromon guide )

কাপ্তাই ভ্রমন ( Kaptai )

অবচেতন মন এবং আবেগ

মানসিক,স্নায়বিক,মাথাব্যাথা,মৃগিরোগ,মাদকাশক্তি ইত্যাদিতে ভোগান্তি? তাহলে পড়ুন এই পোস্ট।

জ্বিন সম্পর্কে বিস্তারিত জেনে নিন (জ্বিন জাতির বিস্ময়কর ইতিহাস) বইটি পড়ুন

পলওয়েল পার্ক ( Polwel Park )

সন্দ্বীপ সমুদ্র সৈকত, চট্টগ্রাম ( Sandwip )

কুমিরা ঘাট ( Kumira Ghat )