পোস্টগুলি

2022 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পোখরা, পৃথিবীর বুকে একটুকরো স্বর্গ

ছবি
পোখরা ভ্রমণ পোখরা কাঠমান্ডু শহর থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত, পোখারা শহর প্রতিটি ভ্রমণকারীর কাছে যেন পৃথিবীর বুকে একটুকরো স্বর্গ। সবুজ বন, মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং শান্ত হ্রদে ঘেরা নয়নাভিরাম পোখারা নেপালের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান। প্রতিবছর প্রকৃতির টানে আচ্ছন্ন হয়ে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে হাজারও দেশী-বিদেশী পর্যটকদের ভিড় জমে এই শহরে।  আমার ব্লগের পাঠকদের উদ্দেশ্যে পোখরা দর্শনের ৭টি জনপ্রিয় স্থানকে তুলে ধরা হলো : বেগনাস হ্রদ সাত হ্রদের শহর পোখরার অন্যতম জনপ্রিয় স্থান বেগনাস হ্রদ। নেপালের তৃতীয় বৃহত্তম এবং পোখারার দ্বিতীয় বৃহত্তম হ্রদ এটি। এই মিঠা পানির এই হ্রদটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। যার অন্যতম কারণ এতে রয়েছে প্রাকৃতিক পরিবেশে গড়া অসংখ্য রিসোর্ট। পানি সেচ এবং কিছু অংশে মৎসপালনের কাজে ব্যবহৃত হয় এই হ্রদটি। ১৯৮৮ সালে নির্মিত বাঁধটিতে হ্রদের পানি নিয়ন্ত্রিত হয় যা খুডি খোলা নামে পরিচিত। হ্রদটির পরিবেশ এবং আশেপাশের রিসোর্টগুলো আপনার সত্তাকে দিবে প্রশান্তি। পোখরা বিমানবন্দরটি বেগনাস হ্রদটির দূরত্ব প্রায় ৭ দশমিক ৫ মাইল। সেখান থেকে দুই মাইল পেরোলেই বেগনাস মার্কেট...

তুরস্ক ভ্রমণের আগে যে বিষয় জানা প্রয়োজন

ছবি
তুরস্ক ভ্রমণের আগে যে বিষয় জানা প্রয়োজন বৈচিত্র্যময় পরিবেশ, রোমাঞ্চকর উৎসব, প্রাচীন ইতিহাস ও অপূর্ব সব খাবারের সমারোহ যে কোন দেশের থেকে তুরস্ককে আলাদা করে রাখে। এসব বৈচিত্র্যময়তার জন্যই তুরস্ককে উপভোগ করার আগেই তুরস্ক সম্পর্কে কিছু তথ্য আপনার জানা প্রয়োজন। ভিসার আবেদন অনেক দেশে ঘুরতে যেতে ভিসার প্রয়োজন হয়। কিছু দেশে পৌঁছনোর পর ভিসা দিয়ে দেয়া হয়। কিন্তু তুরস্ক যেতে আপনাকে আগেই ভিসা নিয়ে নিতে হবে। তুরস্কে ভিসার জন্য আবেদনের পূর্বে দেখে নিন আপনার পাসপোর্টের মেয়াদ কতদিন আছে। আপনি যেদিন তুরস্ক যেতে চান সেদিন থেকে অন্তত ছয় মাস পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। অন্যথায় আপনার ভিসার অনুমোদন না পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সাধারণত ভিসা পেতে আপনাকে অন্তত দুই সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে। তাই আবেদনটা আগে থেকে করে রাখলে সুবিধা হবে। সহজ কিছু তুর্কী ভাষা শিখে নিন তুরস্কের মানুষ সাধারণত খুব মিশুক। তাই কেউ যদি রাস্তার পরিচয়ে আপনাকে তার বাড়িতে তুরস্কের কফি বা চায়ের আমন্ত্রণ দিয়ে ফেলে তবে অবাক হবেন না। এর জন্য আপনাকে শুধু তুর্কী ভাষায় একটু “‌হায়, হ্যালো” বলাটা শিখতে হবে। তবে বন্ধুত্বের অসৎ ব্যবহার করা মানুষ থেকে ...

যে কারণে ইন্দোনেশিয়া হতে পারে আপনার পরবর্তী ভ্রমণ গন্তব্য

ছবি
ইন্দোনেশিয়া  ভ্রমণের কারন অন্য দশজন সাধারণ মানুষের মত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অবকাশ যাপন ঠিকানার তালিকায় রয়েছে ইন্দোনেশিয়ার বালি দ্বীপের নাম। আয়ুং নদীতে ভেলায় চড়ে ভেসেছেন, ঘুরে বেড়িয়েছেন জেসিলুই রাইস ট্যারেস এরপরই গিয়েছেন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। আজ আপনাদের এমন আরো ১৫টি কারণ জানাবো, কেন ইন্দোনেশিয়া হতে পারে আপনার পরবর্তী ভ্রমণ গন্তব্য। ১. জনপূর্ণ জাকার্তা এক কোটি মানুষের ৬৬১ বর্গকিলোমিটার বিস্তৃত এক শহর এই জাকার্তা। যার অলিতে গলিতে রন্ধন শিল্প আর সংস্কৃতি বিপুল সমাহার। ২০১৫ তে টেলিগ্রাফ ট্রাভেলের পাতায় লিখতে গিয়ে এভাবেই জাকার্তার বর্ণনা দিয়েছেন সিমন পার্কার। প্রাচীন বাতাভিয়ার পথ আপনাকে নিয়ে যাবে ইন্দোনেশিয়ার ডাচ ঔপনিবেশিক অতীতে। অন্যদিকে আধুনিক মেন্টাং জেলায় ঢুকলেই আপনার কানে ভেসে আসবে গানের আসরের মূর্ছনা। বিলাসবহুল রেস্তোরাঁ আর হোটেল ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে সেখানে। আকাশচুম্বী একেকটা দালানের চূড়ায় চোখে পড়বে বিশ্বের প্রখ্যাত নানান রেস্টুরেন্ট, বার এবং নাইটক্লাব। শপাহলিকদের চাহিদা মেটাতে রয়েছে প্রকাণ্ড সব বিপণীবিতান। ২. বৃহত্তম সরীসৃপ গিরগিটি কমোডো বিশ্বের ব...

আড়িয়াল বিল, সুবিশাল এক জলরাশি

ছবি
আড়িয়াল বিল, সুবিশাল এক জলরাশি ঢাকার দক্ষিণে,মুন্সিগঞ্জ জেলায় পদ্মা ও ধলেশ্বরী নদীর মাঝামাঝিতে অবস্থিত প্রায় ১৩৬ বর্গ কিলোমিটার আয়তনের অবভূমি হলো আড়িয়াল বিল। এখানে বর্ষায় পানিতে টইটুম্বুর থাকে এবং শীতে শুকিয়ে পরিণত হয় বিস্তীর্ণ শস্যক্ষেতে। তখন যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ চোখে পড়ে শুধু। আড়িয়াল বিলে গেলেই এইরকম সৌন্দর্য উপভোগ করা সম্ভব।  শীতের শুষ্ক মৌসুমে নানা রকম শীতের সবজি চাষ হয় আড়িয়াল বিলে, তবে এ বিলের বিশেষ আকর্ষণ হলো বিশাল আকৃতির মিষ্টি কুমড়া। পুরো আড়িয়াল বিল জুড়েই শীতে চাষ হয় মিষ্টি কুমড়া যা শীত শেষে পাকলে মাঠ থেকে তোলা হয়। শীতের শেষের দিকে আড়িয়াল বিলে কৃষকদের মূল ব্যস্ততা থাকে মিষ্টি কুমড়া নিয়ে। আড়িয়ার বিলের মিষ্টি কুমড়োগুলো বিশালাকৃতির হয়ে থাকে, এমন কোনো কোনো মিষ্টি কুমড়া দুই মনেরও বেশি ওজনের হয়ে থাকে। বিল থেকে নৌকাবোঝাই মিষ্টি কুমড়া নিয়ে আসা হয় গুন টেনে। এই গুন টানা বাংলাদেশের গ্রামাঞ্চলে একসময় অনেক চোখে পড়তো। বর্তমানে ইঞ্জিনের সহজলভ্যতার কারণে তা হারিয়ে গেলেও এখনো শীত কালে আড়িয়াল বিলে গুন টানা দেখা যায়। এছাড়াও তখন শুকনো আড়িয়াল বিলে খাবারের খোঁজে ঘুরে বেড়...

ঐতিহ্য ও আধুনিকতায় সমৃদ্ধ চীন

ছবি
ঐতিহ্য ও আধুনিকতায় সমৃদ্ধ চীন খ্রিস্টপূর্ব ১৬০০ সালের স্যাং যুগে গঠিত হওয়া চীন এশিয়ার প্রাচীন দেশ গুলোর মধ্যে একটি। পরিবেশগত দিক থেকেও চীনের প্রকৃতি প্রাচীন ধাঁচের। আর বৈচিত্র্যের দিক থেকে এশিয়াতে চীনের অবস্থান হবে প্রথম সারিতে। ঐতিহাসিক স্থাপত্য থেকে শুরু করে আধুনিক আকাশচুম্বী দালানকোঠা সবই রয়েছে বিশাল আকৃতির এই দেশে। চীনে প্রথমবার ভ্রমণ করলে যেসব স্থানে যাওয়া উচিৎ সেসব শহরের বর্ণনা নিয়ে আজকের পোস্ট। সাংহাই চীনের সবচেয়ে আধুনিক শহর সাংহাই। পৃথিবীর দীর্ঘতম উঁচু আধুনিক স্থাপত্যের কয়েকটির দেখা মিলবে এই শহরে। ওরিয়েন্টাল পার্ল রেডিও এন্ড টেলিভিশন টাওয়ার বিশ্বের ষষ্ঠতম উঁচু টাওয়ার। যেটি হুয়াংপু নদীর তীরে অবস্থিত। ৪৬৮ মিটার উঁচু এই বিশাল টাওয়ার স্থাপিত হয়েছে ১১টি গোলাকার কাঠামোর উপর। এই টাওয়ারে তিনটি ফ্লোর রাখা হয়েছে শহরের প্যানোরামা ভিউ দেখার জন্য। প্রাচীন এই শহরের অমূল্য সব ধ্বংসাবশেষ সংরক্ষিত আছে সাংহাই মিউনিসিপাল হিস্টোরি জাদুঘরে। অসাধারণ রকমের আধুনিক কায়দায় সাজানো স্পেস ক্যাপসুলে গিয়ে অভিজ্ঞতা নিতে পারেন ছায়াপথের সব রহস্যময় দৃশ্যের। পুডং এর সাংহাই ডিজনিল্যান্ড পার্ক পৃথিবীর ষষ্ঠ ও সবচেয়ে...

ভ্রমণের সময় প্রয়োজনীয় গ্যাজেট সমূহ

ছবি
ভ্রমণের সময় প্রয়োজনীয় গ্যাজেট সমূহ ঘুরতে যেতে কে না ভালোবাসে? ট্যুরকে আরামদায়ক এবং স্মরণীয় করতে আমাদের সাহায্য করে বিভিন্ন গ্যাজেট সমূহ। সে সকল গ্যাজেট সমূহ ট্যুরে আপনার সহায়ক হতে পারে, তার সংক্ষিপ্ত আলোচনাই এ আর্টিকেলের আলোচ্য বিষয়। স্মার্টফোন আজকাল ট্যুরে যাওয়ার জন্য অন্য কোন গ্যাজেট না হলেও স্মার্টফোন সাথে থাকা চাই। এই স্মার্টফোনেই তোলা যায় ছবি, করা যায় ভিডিও, দেখা যায় লোকেশন। আজকাল তো এমন অনেক স্মার্টফোন এসেছে যার সাহায্যে রাতেও স্পষ্ট ছবি তোলা যায়, ছবি তোলা যায় পানির নিচেও। এছাড়াও হাতে স্মার্টফোন থাকলে খুব সহজে হোটেল বুকিং থেকে শুরু করে বাস, ট্রেন এমনকি প্লেনের টিকেটও কাটা সম্ভব। হেডফোন যাত্রা পথে একটু গান শুনলে সময় ভাল কাটে। অনেকেই যাত্রা পথে বাসে বা ট্রেনে ঘুমাতে পারেন না। সেক্ষেত্রে লাউডস্পিকারে গান শোনাও সম্ভব না। তাই যাত্রা পথে একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে হেডফোন। রাস্তার পাশের ফুটপাত থেকে শুরু করে বড় বড় শপিং মল গুলোতেও হেডফোন পাওয়া যায়। আজকাল তারবিহীন একধরণের হেডফোন পাওয়া যাচ্ছে বাজারে। যাকে বলে ব্লুটুথ হেডফোন। আপনার যদি গান শুনতে শুনতে ঘুমিয়ে যাবার অভ্যাস থেকে থাকে তবে এ...

ভ্রমন গাইডের যে গুণাবলী থাকা প্রয়োজন

ছবি
ভ্রমণ গাইডের গুনাবলী ভ্রমনের পরিমান বেড়ে যাওয়ার সাথে সাথে তৈরি হয়েছে হাজারও কাজের সুযোগ। ভ্রমন গাইড তার মধ্যে অন্যতম। ছাত্র অবস্থায় ছুটির সময়ে এই ধরনের কাজের সুযোগ থাকায় বহু তরুন এমন কাজে এগিয়ে আসছে। ভ্রমন গাইড হতে চাইলে কতগুলো গুনাবলি গড়ে তোলা গুরুত্বপূর্ণ। এই সকল গুনাবলির কথাই জানাবো আজকের এই পোস্টে। ভ্রমনের প্রতি আগ্রহ ও ভালবাসা ভ্রমন গাইড হতে চাইলে অবশ্যই ভ্রমনের প্রতি আগ্রহ থাকতে হবে। ভ্রমনের প্রতি ভালবাসা না থাকলে কেবল পেশার প্রয়োজনে এই পেশায় খুব বেশি সফল হওয়া সম্ভব না। ভ্রমনের প্রতি আগ্রহ এই পেশার সবচেয়ে বড় শক্তি। ভ্রমন জায়গা সম্পর্কে জানা ভ্রমন গাইডকে অবশ্যই ভ্রমনের এলাকা সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখতে হবে। ঘুরতে গেলে অবশ্যই সেই এলাকার প্রতি বিষয় পরিচিতি করন বেশ গুরুত্বপূর্ণ। তাই সেই এলাকার সব কিছু আগে থেকেই জেনে নিতে হবে। ভাষায় দক্ষতা বর্তমান সময় দেশ বিদেশে ভ্রমনের সুযোগ বেড়ে যাবার দরুন ভাষাগত দক্ষতার প্রয়োজন ও অধিক। ইংরেজিতে শক্ত দখলের সাথে সাথে ইদানিং অন্যান্য ২/৩ টি ভাষার উপর জোড় থাকলে অবশ্যই ভ্রমন গাইড সুবিধা পাবে। এটি একজন গাইডকে অন্যদের থেকে আলাদা করতে পারে। পরিশ্রম ও দায়...

ভ্রমণের জন্য কিভাবে টাকা সঞ্চয় করবেন

ছবি
ভ্রমণের জন্য টাকা সঞ্চয় করার উপায় ঘুরতে যেতে আমরা সবাই ভালোবাসি। কাজের ব্যস্ততা থেকে একটু প্রশান্তির খোঁজে আমরা কখনো ছুটে চলি সমুদ্রের পাড়ে, আবার কখনো পাহাড়ের বুকে। প্রকৃতির সাথে মিশে ভুলে যেতে চাই সকল ক্লান্তি। কিন্তু কোথায় যাওয়ার আগে প্রথম বাধা হয়ে দাঁড়ায় অপর্যাপ্ত অর্থ। অর্থের অভাবেই যাওয়া হয়ে ওঠে না মনের মত জায়গায়। জমাট বেঁধে থাকে ক্লান্তি। যারা ঘুরতে ভালবাসেন, কিন্তু টাকা জমাতে পারছেন না, তাদের জন্য পকেট মানি সঞ্চয় করার কিছু নিনজা টেকনিক নিয়েই এই আর্টিকেলটি লেখা। ১. মনস্থির করা টাকা সঞ্চয়ের প্রধান পদক্ষেপ হচ্ছে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করা। প্রতিদিনের খরচ থেকে অল্প পরিমাণে টাকা সঞ্চয় করতে পারেন। তাই এসব ত্যাগ স্বীকার করার জন্য নিজেকে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে নিতে হবে। ২. মাসিক খরচের তালিকা তৈরি করা   মাসের শুরুতে কোন খাতে কত খরচ হচ্ছে তার তালিকা তৈরি করে রাখতে হবে। তাহলে মাসে কত টাকা খরচ হচ্ছে এর হিসেব থাকবে। খরচের হিসাব জানা থাকলে সঞ্চয়ে সুবিধা হয়। ৩. মাটির ব্যাংক ব্যবহার একটি মাটির ব্যাংক কিনুন। ছোট-খাটো যেই জিনিস গুলো আপনার প্রয়োজন কম  কিংবা না কিনলেও চলে প্রত...

Sairu Hill Resort

ছবি
Sairu Hill Resort সাইরু হিল রিসোর্ট ( Sairu Hill Resort ) বান্দরবান শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে অবস্থিত একটি সুন্দর এবং মনোরোম রিসোর্ট। এটি সৌন্দর্যের দিকে প্রথম সারিতে থাকা রিসোর্ট হলেও এটির খরচ বান্দরবানে সবচেয়ে বেশী এক্সপেনসিভ রিসোর্ট। নান্দনিক স্থাপত্য, আধুনিক অবকাশ যাপনের সব ব্যাবস্থা নিয়ে তৈরী করেছে এই বিলাসবহুল রিসোর্টটি।  সৌন্দর্যের দিক থেকে দেশের অন্যান্য রিসোর্ট এর তুলনায় এই রিসোর্টটি প্রথম কাতারে থাকবে। পাহাড়, নদী, আকাশ, মেঘ আর নান্দনিক অঙ্গ ভঙ্গিমায় সাজানো গোছানো এই রিসোর্টটি একসঙ্গে চোখ আর মনের প্রশান্তি এনে দেয়। লোক মুখে শোনা যায় কোনো এক প্রেমপিয়াসি পাহাড়ী কন্যার নামে এই রিসোর্ট এর নামকরন করা হয়েছে। এই রিসোর্ট এর প্রতিটি মূহুর্ত অনন্য উপভোগ্য। নীলগিরি যাওয়ার পথে বান্দরবান-থানচি সড়ক ধরে যাওয়ার পথে চিম্বুক পাহাড়ের আগে দেখা মিলবে এই অনন্য সুন্দর রিসোর্টটির। রিসোর্টটির আগে আর্মি ক্যাম্প এর অবস্থান হওয়াতে নিরাপত্তা নিয়ে চিন্তা করার কোনো কারন নেই।  প্রায় ১৮০০ ফুট উচ্চতায় নান্দনিক ডিজাইন এবং প্রকৃতির ছায়ায় সাজানো গুছানো সুন্দর একটা পরিবেশে গড়ে তোলা এই রিসোর্ট এর চা...

Radiant Fish World, Coxbazar

ছবি
Radiant Fish World, Coxbazar রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, কক্সবাজার সমুদ্র নিচের আশ্চর্য জীবন আর রহস্যময় প্রকৃতি ভূপৃষ্ঠের থেকেও বেশি বৈচিত্র্যময়। উন্নত বিশ্বে এই বর্ণিল রাজত্ব দেখার নানা মাধ্যম থাকলেও আমাদের দেশে আগে তেমন সুবিধে ছিলো না। সমুদ্র ও মিঠা পানির বিস্ময়কর এই জলজীবন মানুষের সামনে তুলে ধরতে ও তাদের আগ্রহ মেটাতে কক্সবাজারে তৈরি হয়েছে বাংলাদেশের প্রথম ও একমাত্র মেরিন ফিশ একুরিয়াম। পর্যটন নগরী কক্সবাজারের ঝাউতলায় নির্মিত হয়েছে এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। বেসরকারিভাবে নির্মিত এই দৃষ্টিনন্দন ও ব্যয়বহুল একুরিয়ামটি সামুদ্রিক জলজ জীবন ও এর নানা জীব বৈচিত্র্যের সমাহার নিয়ে সাজানো। মাটির নিচে থাকা এই ওভাল শেপের কাঁচের তৈরি একুরিয়ামের মাঝখান দিয়ে গুহার মতো রাস্তা তৈরি করা হয়েছে।  ডানে, বামে কিংবা উপরে যেদিকেই তাকাবেন সামুদ্রিক জীবনের নানা অজানা অচেনা দিক আপনার সামনে রয়েছে। আছে নানা রকম শৈবাল, প্রবাল ও ৫০-৬০ প্রজাতির মাছ ও সামুদ্রিক প্রাণী। আছে বিরল প্রজাতির কচ্ছপ ও বিভিন্ন আকারের সামুদ্রিক মাছ। মনে হবে যেনো একেবারে সমুদ্রের তলদেশেই আছে আপনি। ঝলমলে আলো, নানা রকম শিল্পকর্ম দিয়ে সাজানো এই এক...

Sundarban Tour

ছবি
সুন্দরবন ( Sundarban Tour ) সুন্দরবন এক প্রাকৃতিক বিস্ময়াবলীর নাম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকায় এটি পৃথিবীর বৃহত্তম লবণাক্ত বনাঞ্চল। ১০ হাজার বর্গ কিলোমিটারজুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬,০১৭ বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে। ১৯৯৭ সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে জায়গাটি ইউনেস্কোর স্বীকৃতি লাভ করে। সুন্দরবনের গহীনে যেতে হলে নৌ-পথেই পাড়ি দিতে হয়। শীতকাল ভ্রমণের উপযুক্ত সময়। অনেকেই ভ্রমণ করতে চাইলেও প্রয়োজনীয় তথ্য জানেন না।  সুন্দরবনে কী দেখবেন জামতলা সৈকত  জামতলার আকর্ষণীয় জায়গা হলো পর্যবেক্ষণ টাওয়ার। টাওয়ার থেকেই বিস্তীর্ণ ছনক্ষেতে হাজার হাজার হরিণের ছোটাছুটি, ভাগ্য ভালো হলে রয়েল বেঙ্গল টাইগারের দেখা পেয়ে যেতে পারেন। কটকার জামতলা পর্যবেক্ষণ টাওয়ার থেকে কচিখালী সমুদ্র সৈকত হয়ে বন বিভাগের কচিখালী স্টেশন পর্যন্ত হাঁটা পথ। পথের পাশে ঘন অরণ্যে বাঘ, হরিণ, শূকর, বিষধর সাপ ইত্যাদির দেখা মেলে। সুতরাং সাবধান হতেই হবে। আর এ কারণে গা ছমছম পরিবেশে দুঃসাহসী পর্যটকদের জন্য এই স্থানের যেন বিকল্প নেই। সত্যিই মনোমুগ্ধকর! মান্দারবাড়িয়া সৈকত  মান্দারবাড়িয়া সমুদ্র সৈক...